---Advertisement---

মালদার কালিয়াচকে বেআইনি রথের মেলা,  জমি দখলমুক্ত করতে এসডিওকে নিদের্শ হাইকোর্টের

By Suman Debnath

July 18, 2026 4:20 PM

মালদার কালিয়াচকে বেআইনি রথের মেলা,  জমি দখলমুক্ত করতে এসডিওকে নিদের্শ হাইকোর্টের

---Advertisement---


মালদার কালিয়াচকের জালালপুরের একটি জমিতে রথের মেলার আয়োজনকে কেন্দ্র করে আইনি জটিলতা তৈরি হয়েছে। জমির মালিকের অনুমতি ছাড়া মেলার আয়োজন করা হয়েছে বলে অভিযোগের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ওই জমি দখলমুক্ত করার নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, মালদা সদরের মহকুমাশাসক (এসডিও)-কে জমি থেকে অস্থায়ী কাঠামো সরিয়ে নির্দেশ কার্যকর করতে হবে।

আবেদনকারী শঙ্কর চৌধুরীর দাবি, বহু বছর ধরে তাঁদের পরিবার ওই জমিতে রথযাত্রার আয়োজন করে আসছে। তাঁর অভিযোগ, জমির মালিকের সম্মতি ছাড়াই রথযাত্রা সংস্কার কমিটির উদ্যোগে এ বছর মেলার আয়োজন করা হয়েছে। বিষয়টি নিয়ে গত বছরও হাইকোর্টে মামলা হয়েছিল। তখন আদালত স্পষ্ট জানিয়েছিল, জমির মালিকের অনুমতি ছাড়া ওই স্থানে রথ বা মেলার আয়োজন করা যাবে না।

আরও পড়ুন:  স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা! মুর্শিদাবাদে ট্রেনের ধাক্কায় দুই পড়ুয়া-সহ ৩ জনের মৃত্যু, তদন্তে রেল

আবেদনকারীর অভিযোগ, আদালতের সেই নির্দেশ উপেক্ষা করেই এ বছর মেলার জন্য অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয়েছে। তাঁর আরও দাবি, জমি দখলের উদ্দেশ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এবং তাতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা রয়েছে।

মামলার শুনানিতে আবেদনকারীর পক্ষ থেকে জানানো হয়েছে, ২ জুলাই এসডিও মেলার অনুমতি দিয়েছিলেন। সেই অনুমতির আওতায় লাউডস্পিকার ব্যবহারেরও অনুমোদন ছিল। আদালত পর্যবেক্ষণ করে জানায়, জমির মালিকের ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) ছাড়া এই ধরনের অনুমতি দেওয়া উচিত নয়। পাশাপাশি, জমিতে তৈরি অস্থায়ী কাঠামো অপসারণের নির্দেশও দেয় আদালত।

আবেদনকারীদের আইনজীবী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়ের দাবি, গত ১৫ বছরে কোনও প্রশাসন এই ধরনের অনুমতি দেয়নি। তাঁর অভিযোগ, এ বার ব্যতিক্রমীভাবে প্রশাসন অনুমতি দিয়েছে। তবে জমির মালিককে বিষয়টি জানানোও হয়নি। আদালত সেই কারণেই সংশ্লিষ্ট অনুমতিগুলি বাতিল করেছে।

আরও পড়ুন:  আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাস্টারমাইন্ড অভিষেক! পুলিশে অভিযোগ ববির

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment