---Advertisement---

অভিষেকের মতো বিনা পুঁজির ব্যবসায়ী সনৎ, গ্রেপ্তারিতে বিস্ফোরক মন্ত্রী অর্জুন সিং

By Suman Debnath

August 8, 2026 5:20 PM

অভিষেকের মতো বিনা পুঁজির ব্যবসায়ী সনৎ, গ্রেপ্তারিতে বিস্ফোরক মন্ত্রী অর্জুন সিং

---Advertisement---

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে (Sanat Dey)। গ্রেপ্তারের আগে তাঁর বাড়িতে তল্লাশিও চালানো হয়েছিল। তবে সেই সময় সনৎ (Sanat Dey) বাড়িতে ছিলেন না। অবশেষে শনিবার সকালে দত্তপুকুর থেকে গ্রেপ্তার হন তিনি।

পুলিশ সূত্রে খবর, একুশের বিধানসভা ভোট-পরবর্তী হিংসা এবং মারধরের একাধিক অভিযোগ রয়েছে সনতের বিরুদ্ধে। শনিবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে দত্তপুকুরে হানা দেন তদন্তকারীরা। সেখানে থেকে তাঁকে ধরে নৈহাটি থানা নিয়ে যাওয়া হয়। থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। ওঠে ‘চোর চোর’ স্লোগান।

আরও পড়ুন: নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক গ্রেপ্তার, তোলাবাজি-জমি দখল-সহ বিস্তর অভিযোগের জের

এ প্রসঙ্গে ব্যারাকপুরের বিধায়ক তথা পরিবহনমন্ত্রী অর্জুন সিংকে (Arjun Sing) প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘তৃণমূলের বিধায়ক কম, তোলাবাজ, অত্যাচারী গুন্ডা এবং মানুষের সম্পত্তি লুটকারী হিসেবে মানুষ ওঁকে বেশি চিনত। উপনির্বাচনে যেদিন জিতেছিল, সেদিনই জগদ্দল থানার সামনে একজন বিজেপি কর্মীকে খুন করেছিল। সনৎ দে একজন দাগী আসামী। আমাদের মহিলা মোর্চা কর্মীদের বাড়ি লুটপাট করিয়েছিল। অ্যাম্বুল্যান্সের খালাসি ড্রাইভার হিসেবে কাজ করত। আজকে হাজার হাজার কোটি টাকার মালিক।‘

আরও পড়ুন:  সক্রিয় হচ্ছে মোবাইল পাচার চক্র! কলকাতার গ্রেপ্তারি উসকে দিল জঙ্গি যোগের জল্পনা

এপ্রসঙ্গে তিনি (Arjun Sing) আরও বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন বিনা পুঁজিতে ব্যবসা করত, সে রকমই বিনা পুঁজিতে ব্যবসা করত সনৎ দে।  একটা বাস টার্মিনাস করেছিল।  বাস টার্মিনাসের মধ্যে ওঁর পাথর-বালির ব্যবসা চলত। মানুষ বিচারের জন্য অনেকদিন ধরে অপেক্ষায় ছিল। নৈহাটি থানা তাঁকে গ্রেপ্তার করেছে আমরা তাঁদের ধন্যবাদ জানাচ্ছি। পশ্চিমবঙ্গ পুলিশ সঠিক পদক্ষেপ নিয়েছে তার জন্য ধন্যবাদ। যা অত্যাচার করেছে মানুষ ওকে ক্ষমা করবে না।‘

আরও পড়ুন: পুলিশ হেফাজতে তৃণমূলকর্মীর রহস্যমৃত্যু, ব্যাপক চাঞ্চল্য হালিশহরে

বিজেপি কর্মীদের চোর স্লোগান দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী (Arjun Sing) বলেন, ‘শুধু চোর স্লোগানে বিজেপি কর্মীরা শান্তি পাবেন না। সঠিক ওষুধ দেওয়া প্রয়োজন। যে অত্যাচার করেছে, মানুষ ওঁকে ক্ষমা করবে না। ব্যারাকপুর প্রতিক্রিয়াশীল জায়গা। যা করবেন তা এখানেই তার ফল পেয়ে যাবেন।‘

আরও পড়ুন:  মমতার হাত ছাড়লেন মণীশ গুপ্তও, একুশে জুলাইয়ের আগে তৃণমূল ত্যাগ

আরজি করের মতো অরাজনৈতিক প্রতিবাদেও সনৎ দে (Sanat Dey) অত্যাচার চালিয়েছেন বলে অভিযোগ করেছেন মন্ত্রী (Arjun Sing)। প্রতিবাদীদের মারধর করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

দেখুন: ক্যাম্পাসের পরোটা থেকে প্রিয় জায়গা, দিল্লিতে IIT পড়ুয়াদের পুরনো স্মৃতি উসকে দিলেন মোদী

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকেই একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ আসতে শুরু করে। যাঁরা এতদিন প্রভাবশালীদের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাচ্ছিলেন তাঁরা অভিযোগ প্রকাশ্যে আনেন। তৃণমূলের কালীঘাটপন্থী একাধিক নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। কাউন্সিলদের অনেকেই তোলাবাজির অভিযোগ বন্দি হয়েছেন। এবার সেই তালিকায় নাম জুড়ল সনতেরও।

---Advertisement---

Suman Debnath

Journalist

Related Stories

জাতীয় সড়ক-সহ গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো চলাচলে কড়া নিষেধাজ্ঞা, পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ রাজ্যের

জাতীয় সড়ক-সহ গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো চলাচলে কড়া নিষেধাজ্ঞা, পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ রাজ্যের

যাদবপুর স্টেশনে তৈরি হবে ৩ হাজার বর্গমিটারের শপিং হাব, ঘোষণা রেলের

যাদবপুর স্টেশনে তৈরি হবে ৩ হাজার বর্গমিটারের শপিং হাব, ঘোষণা রেলের

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ বাছাই পর্বে ইস্টবেঙ্গল-আল আরাবি ম্যাচের টিকিটের দাম কত? কোথায় পাবেন? জেনে নিন সব তথ্য

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ বাছাই পর্বে ইস্টবেঙ্গল-আল আরাবি ম্যাচের টিকিটের দাম কত? কোথায় পাবেন? জেনে নিন সব তথ্য

‘কাগজের চুক্তিতে নিরাপত্তা মিলবে না’, সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি নিয়ে কটাক্ষ ইরানের

‘কাগজের চুক্তিতে নিরাপত্তা মিলবে না’, সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি নিয়ে কটাক্ষ ইরানের

মুখ্যমন্ত্রীর হাতযশে হ্যারিকেন আউট বিদ্যুৎ ইন, স্বাধীনতার পর প্রথম আলো দেখল ধূপগুড়ির গ্রাম

মুখ্যমন্ত্রীর হাতযশে হ্যারিকেন আউট বিদ্যুৎ ইন, স্বাধীনতার পর প্রথম আলো দেখল ধূপগুড়ির গ্রাম

অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট অধিনায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, কাঠগড়ায় ক্রিকেট অস্ট্রেলিয়াও, নেতৃত্ব যাবে অ্যাশলেই-র?

অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট অধিনায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, কাঠগড়ায় ক্রিকেট অস্ট্রেলিয়াও, নেতৃত্ব যাবে অ্যাশলেই-র?

No comments to show.

Leave a Comment