---Advertisement---

সীমান্ত ঘিরতে গিয়ে ডিপোর্ট রাম-সীতার মন্দির বাংলাদেশে! ক্ষোভ বাড়ছে স্বরূপনগরবাসীর

By Suman Debnath

August 9, 2026 12:50 PM

সীমান্ত ঘিরতে গিয়ে ডিপোর্ট রাম-সীতার মন্দির বাংলাদেশে! ক্ষোভ বাড়ছে স্বরূপনগরবাসীর

---Advertisement---


বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছে। বহুদিন ধরে এই অভিযোগ রয়েছে। তার জেরে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ছে। কারণ ওপার বাংলা থেকে বহু জঙ্গি এপারে ঢুকে পড়ছে বলে অভিযোগ। তাই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসতেই সীমান্ত ঘিরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকী অনুপ্রবেশ ইস্যুতে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। সেসব ঠিকই আছে। কিন্তু এই সীমান্ত ঘিরে ফেলতে গিয়ে এপারের রাম-সীতা মন্দির ওপারে চলে যাওয়ার উপক্রম হয়েছে বলে অভিযোগ। কাঁটাতার দিয়ে এখন সীমান্ত ঘেরা হচ্ছে বসিরহাটে। আর তার জেরে রাম-সীতার প্রাচীন একটি ভারতীয় মন্দির চলে যাচ্ছে বাংলাদেশে বলে অভিযোগ।

এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো ঢি-ঢি পড়ে গিয়েছে। কারণ দীর্ঘদিন ধরে এই এলাকার বিপুল পরিমাণ মানুষজনের আরাধ্য দেবতা হলেন রাম-সীতা। সেখানে সেই মন্দির বাংলাদেশে চলে যাবে এটা কিছুতেই মেনে নিতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। এই নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের। তাই স্থানীয় মানুষজন এই ঘটনার বিরুদ্ধে সংগঠিত হতে শুরু করেছেন। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এমনটা বাস্তবে হলে সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করব। উনি নিশ্চয়ই এলাকার মানুষের আবেগটা বুঝবেন। কাঁটাতারের বেড়া দিতে গিয়ে ওপারে রাম-সীতার মন্দির চলে যাওয়া মেনে নেওয়া হবে না।

আরও পড়ুন:  ‘কবে, কতক্ষণ আলোচনা তোমরাই ঠিক করো’, বিরোধীদের খোলা চিঠি দিয়ে শর্ত নিয়ে অনড় কেন্দ্র

অবৈধ পথে বাংলাদেশের নাগরিকরা এপার বাংলায় ঢুকে পড়বে এটা কখনই কাম্য নয়। তাই বাংলাদেশের নাগরিকরা ধরা পড়লেই তাদের রাখা হচ্ছে হোল্ডিং সেন্টারে। তারপর আইন মেনে আবার বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুদিন আগে স্পষ্ট ভাষায় বলেছিলেন, অবৈধ বাংলাদেশি নাগরিকদের এপারে কোনও জায়গা হবে না। ধরা পড়লেই ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট করা হবে। সেখানে দেখা যাচ্ছে, স্বরূপনগর সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ চলছে। সে কাজের জন্য বিএসএফকে গ্রামের মানুষ জমিও দিচ্ছেন। মুখ্যমন্ত্রীও বিএসএফের হাতে জমি তুলে দিয়েছেন। যাতে অনুপ্রবেশ রোখা যায়।

কিন্তু এবার প্রশাসনিক পরিকল্পনা অনুযায়ী, তারালি, হাকিমপুর-সহ পাঁচটি গ্রামের বিস্তীর্ণ অংশ কাঁটাতারের ওপারে চলে যেতে পারে। এমন দাবি অবশ্য গ্রামবাসীদের। এই তারালির দক্ষিণপাড়াতেই রয়েছে রাম-সীতার বিখ্যাত প্রাচীন মন্দির। সেটা শুধু দেবস্থান ধর্মীয় উপাসনার জায়গা নয়, বরং সেখানে সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচিও হয়। প্রত্যেক বছর বৈশাখে পূর্ণিমার পর জনপ্রিয় একটি মেলা হয়। তার সঙ্গে রাম-সীতা এখানের অন্যতম আরাধ্য, মানুষের প্রাণের দেবতা। সেখানে ‘রাম-সীতা ডিপোর্ট হতে পারে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা। তাই গ্রামবাসীরা বিষয়টি নিয়ে সরব হচ্ছেন। যদিও এই বিষয়ে জেলাশাসক শিল্পা গৌরীসরিয়া অবহিত নন বলে জানিয়ে দিয়েছেন। আর বহু কৃষিজমি বাংলাদেশে চলে যেতে পারে বলেও আশঙ্কা স্বরূপনগরবাসীর।

আরও পড়ুন:  ‘মানুষ ভোট দেয় এক দলকে, নেতা যোগ দেন অন্য দলে’— এসব চলবে না, দেশজুড়ে অভিযান শুরু CJP-র

 

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment