---Advertisement---

ভিক্টোরিয়া হাউস থেকে পিছু হটল ‘কালীঘাট’ তৃণমূল, তারামণ্ডলে শহিদ দিবস পালনে আপত্তি নেই

By Suman Debnath

July 15, 2026 11:40 AM

ভিক্টোরিয়া হাউস থেকে পিছু হটল ‘কালীঘাট’ তৃণমূল, তারামণ্ডলে শহিদ দিবস পালনে আপত্তি নেই

---Advertisement---


বিড়লা তারামণ্ডলের সামনে শহিদ দিবস করতে চায় ‘কালীঘাটপন্থী’ তৃণমুল। অথবা ভিক্টোরিয়া হাউসের সামনেও অনুমতি মিললে শহিদ দিবস করবে মমতাপন্থী তৃণমূলরা। এবার কোথায় অনুমতি মিলবে তা জানা যাবে বেলা সাড়ে ১২টা নাগাদ।  বুধবার আদালতে মামলাটি ওঠে। বিচারপতি  বলেন, আপনাদের নির্বাচনের পর তৃণমূল দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছে। দুটো আলাদা শহিদ দিবস পালিত হলে সাধারণ মানুষের সমস্যা হতে পারে।  এছাড়া হাজলা এলাকাতে শহিদ দিবস করার পরামর্শও দেন বিচারপতি।

অ্যাডভোকেট জেনারেল বলেন তৃণমূল কংগ্রেসের তরফে আবেদন করা হয়নি। তাই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শহিদ দিবস পালন করার কথা বলেন তিনি।  কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস ডোরিনা ক্রসিং অথবা ধর্মতলার পশ্চিমে শহিদ দিবস করতে পারে বলে জানান বিচারপতি।

আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা দীর্ঘ দিন ধরেই ভিক্টোরিয়া হাউসের সামনে শহিদ দিবস পালন করে আসছি। ওয়াই চ্যানেলে সেটা করা যেতে পারে। তবে বিড়লা তারামণ্ডলের সামনে করতেও কোনও সমস্যা নেই বলে জানান তিনি। রাজ্যের কোনও সমস্যা রয়েছে কি না জানতে চান বিচারপতি সৌগত ভট্টাচার্য। আজ বেলা সাড়ে ১২টার সময় জানা যাবে কোথায় হবে শহিদ দিবস।

 

 

 

 

 

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment