বেলুড়ে প্রেসিডেন্ট মহারাজের পা ছুঁয়ে প্রণাম করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

By Suman Debnath

July 29, 2026 1:06 PM

বেলুড়ে প্রেসিডেন্ট মহারাজের পা ছুঁয়ে প্রণাম করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী


গুরুপূর্ণিমার পুণ্যতিথিতে ফের বেলুড় মঠে গেলেন মুখ্যমনন্ত্রী শুভেন্দু অধিকারী। মঠে পৌঁছেই তিনি প্রথমে রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয়ে যান। পরে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমানন্দজির কক্ষে গিয়ে তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। পদ্মফুলের মালা ও মা কালীর একটি মূর্তি উপহার দেন মুখ্যমন্ত্রী।

 

বেশ কিছুক্ষণ ধরে রাজ্যের উন্নয়ন-সহ বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। এরপর মুখ্যমন্ত্রী বেলুড় মঠের মূল মন্দির-সহ সমগ্র মঠ চত্বর পরিদর্শন করেন।

আরও পড়ুন:  দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টি, উত্তরবঙ্গে লাল সতর্কতা

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment