---Advertisement---

নন্দীগ্রাম ও সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে প্রাথমিক গণনায় এগিয়ে বিজেপি

By Suman Debnath

October 9, 2026 10:50 AM

নন্দীগ্রাম ও সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে প্রাথমিক গণনায় এগিয়ে বিজেপি

---Advertisement---


পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে (Bypoll) এগিয়ে রয়েছে বিজেপি। দুই কেন্দ্রে ফলাফল ঘিরেই রাজনৈতিক মহলে নজর রয়েছে। প্রথামিক গণনায় নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানি রথ এগিয়ে ছিলেন। অন্যদিকে, রেজিনগরে এগিয়ে ছিলেন প্রার্থী শাখারত সরকার।

চলতি বছরের গোড়ায় পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের কাছে এই দুই উপনির্বাচন Bypoll প্রাথমিক নির্বাচনী পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ-সহ চার বিধানসভা আসনে চলছে ভোটগণনা

রেজিনগরে প্রাথমিক গণনায় কংগ্রেস প্রার্থী মহম্মদ আবদুল্লাহিল কাফিকে পিছনে ফেলে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী শাখারত সরকার।রেজিনগরে বিজেপির এগিয়ে থাকা রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। এই বিধানসভা কেন্দ্রে মুসলিম ভোটারের সংখ্যা ৬৫ শতাংশেরও বেশি। নওদা ও রেজিনগর—দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন হুমায়ুন কবীর। পরে তিনি নওদা আসনটি ধরে রাখার সিদ্ধান্ত নেওয়ায় রেজিনগরে উপনির্বাচন Bypoll হয়।

গত ৬ অক্টোবর এই দুই কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছিল।শুক্রবার সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হয়। প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হয়। এরপর ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নথিভুক্ত ভোট গণনা শুরু হয়। দুই কেন্দ্রেই ১৫ রাউন্ড করে গণনা হবে। যত দিন গড়াবে ফলাফল আরও স্পষ্ট হবে।

দেখুন:

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment