সরকারি প্রকল্পের তথ্য বোর্ডে ব্যবহার হবে বাংলা ভাষা, নির্দেশ নবান্নের

By Suman Debnath

November 7, 2026 3:00 PM

সরকারি প্রকল্পের তথ্য বোর্ডে ব্যবহার হবে বাংলা ভাষা, নির্দেশ নবান্নের


সমস্ত সরকারি প্রকল্পের তথ্য বোর্ডে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করল নবান্ন। রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের স্বাক্ষরিত নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ী, সরকারি প্রকল্পের কাজের জায়গায় থাকা তথ্য বোর্ড, হোর্ডিং, সাইনবোর্ড ও বিজ্ঞপ্তিতে বাংলা ভাষাকে গুরুত্ব দিতে হবে। সাধারণ মানুষ যাতে সরকারি প্রকল্প সম্পর্কে সমস্ত তথ্য সহজেই জানতে পারেন, তার জন্য নবান্ন এই নির্দেশিকা জারি করেছে।

সরকারি প্রকল্পের তথ্য বোর্ড দুরকমের। রাজ্য সরকারের বিভিন্ন বিভাগ ওয়েবসাইটে বা সেন্ট্রাল পোর্টালের হোমপেজে একটি নির্দিষ্ট ‘তথ্য বোর্ড’ রাখে। সেখানে প্রতিদিনের গুরুত্বপূর্ণ সরকারি আদেশ, নিয়োগের বিজ্ঞপ্তি ও নতুন প্রকল্পের বিবরণী আপলোড করা হয়। রাজ্য সরকারের সমস্ত জনকল্যাণমূলক এবং উন্নয়নমূলক প্রকল্পের বিস্তারিত তথ্য সাধারণ মানুষের জন্য প্রদর্শন করা হয়। কোন নাগরিক কী কী প্রকল্পের সুবিধা পাবেন, তা সেই বোর্ডের মাধ্যমে জানা যায়।

আরও পড়ুন:  ‘গত সরকারের আমলে শিল্পবান্ধব পরিবেশ নষ্ট হয়েছে’, বিশ্বের বৃহত্তম ওয়ার্ডরোবের উদ্বোধন করে তোপ মুখ্যমন্ত্রীর

অন্যদিকে, কোনও সরকারি অফিসের সামনে বা দেওয়ালে একটি নির্দিষ্ট বোর্ড থাকে। সেখানে স্থানীয় এলাকার জন্য সরকারের নেওয়া সিদ্ধান্ত, বিভিন্ন ভাতা পাওয়ার তালিকা ও জরুরি হেল্পলাইন নম্বর লিখে বিজ্ঞপ্তি আকারে টাঙিয়ে দেওয়া হয়। প্রশাসন সূত্রের খবর, কেন্দ্র ও রাজ্য সরকারের অর্থে চলা একাধিক প্রকল্পের ‘তথ্য বোর্ড’-এ এতদিন ইংরেজি ভাষার ব্যবহার দেখা যেত। এর কারণে সাধারণ মানুষের পক্ষে প্রকল্পের খরচ, কাজের বিবরণ কিংবা অর্থের উৎস সম্পর্কে জানার ক্ষেত্রে সমস্যা তৈরি হত। সেই কারণেই এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।

নবান্নের নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি তথ্য বোর্ডে প্রকল্পের নাম, কাজের বিবরণ, আনুমানিক খরচ, অর্থের উৎস, কাজ শুরুর ও শেষের তারিখ এবং বাস্তবায়নকারী সংস্থার নাম ও যোগাযোগের নম্বর বাংলায় লিখতে হবে। এমনকী দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায়, জিটিএ-সহ সংশ্লিষ্ট অঞ্চলে নেপালি ভাষায় বোর্ড লেখা যাবে। সেই সঙ্গে বাংলা ভাষাও ব্যবহার করা যাবে। স্থানীয় মানুষের যাতে বুঝতে সমস্যা না হয়, সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন:  উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে এমবিবিএস আসন বেড়ে ২৫০, পরিকাঠামোয় বিশেষ জোরের দাবি

নবান্নের নির্দেশ, আগামী ৩০ নভেম্বরের মধ্যে নিয়ম মেনে বোর্ড লাগাতে বা সংশোধন করতে হবে। সরকারি প্রকল্পের কাজে স্বচ্ছতা বাড়াতে প্রতিটি তথ্য বোর্ডে কিউআর কোড রাখার পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment