---Advertisement---

পুজোর আগেই বঙ্গবাসীর হাতে আসবে আয়ুষ্মান ভারত কার্ড, পাবেন ৫০ লক্ষ মানুষ

By Suman Debnath

July 16, 2026 2:50 PM

পুজোর আগেই বঙ্গবাসীর হাতে আসবে আয়ুষ্মান ভারত কার্ড, পাবেন ৫০ লক্ষ মানুষ

---Advertisement---


রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প শুরু হয়েছে। ইতিমধ্যেই জুন মাস থেকে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকতে শুরু করেছে। এর মধ্যে পুজোর আগে আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বড়সড় সুখবর দিল রাজ্য সরকার। চলতি বছরে আগামী ১৬ আগস্ট রাজ্যের ৫০ লক্ষ মানুষ আয়ুষ্মান ভারত কার্ড পেতে চলেছেন।

স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, কারা এই প্রকল্পের টাকা পাবেন, সেইসব উপভোক্তাদের যাচাই পর্ব চলছে। ১০ লক্ষেরও বেশি মানুষের আধার কার্ড যাচাই সম্পূর্ণ হয়ে গিয়েছে। সেই সঙ্গে সাড়ে তিন হাজারের মতো মানুষের নাম বাদ গিয়েছে এই প্রকল্পে। বাদ যাওয়া নামের মধ্যে যেমন মৃতদের নাম রয়েছে, তেমনি এসআইআর তালিকায় নাম না থাকার কারণেও এই প্রকল্প থেকে নাম বাদ গিয়েছে।

আরও পড়ুন:  বদলের রাজ্যে মাসে হাজার কোটির রাজস্ব বৃদ্ধি, তৃণমূলের দুর্নীতি আটকে বাড়ল রাজস্ব

স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, আগস্টের প্রথম দিকেই সম্ভাব্য উপভোক্তাদের ভেরিফিকেশন পর্ব শেষ হয়ে যাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আয়ুষ্মান ভারত কার্ড উপভোক্তাদের হাতে তুলে দেবেন। যারা এই প্রল্পের কার্ড পাবেন না, তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা প্রকল্পের আওতায় আসা উপভোক্তারা বিনামূল্যে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সুবিধা পাবেন।

প্রায় ২ কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন বলে প্রশাসনিক মহল সূত্রের খবর। রাজ্যের কাছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার জন্য আবেদনকারীরা আবেদন জানাতে পারবেন। অন্যদিকে, রাজ্যের প্রায় সাড়ে ৬ কোটিরও বেশি মানুষ আয়ুষ্মান ভারত কার্ড পাবেন বলে আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাধারণত আয়ুষ্মান ভারত কার্ডের রং গেরুয়া, সাদা ও সবুজ রঙের। বাংলায় এই প্রকল্পের কার্ডের রং গেরুয়া রাখা হতে পারে। স্বাস্থ্যভবন থেকে চূড়ান্ত অনুমোদনের জন্য নবান্নে এই সংক্রান্ত ফাইল পাঠানো হয়েছে। শুভেন্দু অধিকারী মতামত দিলেই রং নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন:  স্পিকারের সিদ্ধান্তে আদালতের হস্তক্ষেপ কতটা সম্ভব? শোভনদেবের মামলায় প্রশ্ন বিচারপতি শম্পা সরকারের

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment