---Advertisement---

স্কুলের মধ্যে শিশুকে আছাড় মারল শিক্ষিকা, স্তম্ভিত বিদগ্ধমহল

By Suman Debnath

October 11, 2026 9:10 PM

স্কুলের মধ্যে শিশুকে আছাড় মারল শিক্ষিকা, স্তম্ভিত বিদগ্ধমহল

---Advertisement---


আড়াই বছরের শিশুকে তুলে আছাড় মারল বেসরকারি স্কুলের এক শিক্ষিকা। ঘটনায় শিশুটির ডান পা ভেঙে গিয়েছে বলে অভিযোগ। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষিকা সানন্দা পালকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিষয়টি পৌঁছেছে শিশু সুরক্ষা কমিশনেও।

নিউ আলিপুরের একটি নামী বেসরকারি স্কুলের প্রাক্‌-প্রাথমিক স্তরের পড়ুয়া ওই শিশু। শুক্রবার স্কুলে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। শিশুটি কোনও কারণে কান্নাকাটি করছিল বা বায়না ধরেছিল বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। অভিযোগ, আড়াই বছরের শিশুর স্বাভাবিক আচরণে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষিকা সানন্দা পাল। একপর্যায়ে শিশুটিকে তুলে মাটিতে আছাড় মারেন তিনি।

এই ঘটনার পর যন্ত্রণায় কাঁদতে শুরু করে শিশুটি। খবর দেওয়া হয় তার পরিবারকে। শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, তার ডান পা ভেঙে গিয়েছে বলে অভিযোগ পরিবারের। এরপরই অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে নিউ আলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিশুটির অভিভাবকেরা।

অভিযোগ পাওয়ার পর স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ। এরপরই অভিযুক্ত শিক্ষিকা সানন্দা পালকে গ্রেফতার করা হয়। কী কারণে তিনি এমন আচরণ করলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আড়াই বছরের শিশুর সঙ্গে এমন ঘটনার অভিযোগ সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি নিয়ে শিশু সুরক্ষা কমিশনেও অভিযোগ পৌঁছেছে। গোটা ঘটনায় স্তম্ভিত স্কুল কর্তৃপক্ষও।

 

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment