---Advertisement---

কুখ্যাত পাকিস্তানের গ্যাংস্টারের ভাই ধরা পড়ল কলকাতায়, দুবাই পালানোর ছক বানচাল

By Suman Debnath

September 16, 2026 6:05 PM

কুখ্যাত পাকিস্তানের গ্যাংস্টারের ভাই ধরা পড়ল কলকাতায়, দুবাই পালানোর ছক বানচাল

---Advertisement---


এবার কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার হল পাকিস্তানের গ্যাংস্টার প্রিন্স খানের ভাই। এই ঘটনায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। পলাতক গ্যাংস্টার প্রিন্স খানের ভাই বান্টি খানকে এদিন কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ঝাড়খণ্ডের ধানবাদ পুলিশ। আর এই অভিযানে সহযোগিতা করেছে কলকাতা পুলিশ। এই গ্যাংস্টারের ভাই দুবাই পালানোর ছক কষেছিল! কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দেয় পুলিশ। পালানোর আগেই কলকাতা বিমানবন্দরে পুলিশ ধরে ফেলে পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার প্রিন্স খানের ভাই বান্টি খানকে।

কলকাতা বিমানবন্দর দিয়ে দুবাইয়ে পালানোর যে ছক ছিল সেটা গোপন সূত্রে খবর পেয়ে যায় পুলিশ। তারপরই বিমানবন্দর এলাকায় ফাঁদ পাতে ধানবাদ পুলিশ। আর সেই ফাঁদে পা দেয় ওই গ্যাংস্টারের ভাই। কলকাতা পুলিশের সাহায্য নিয়ে গোটা এলাকা ঘিরে ফেলেন অফিসাররা। তারপর বিমানবন্দরে পৌঁছতেই একেবারে হাতেনাতে বান্টিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের কাছ থেকে জাল পাসপোর্ট, ভিসা-সহ একাধিক নথি উদ্ধার করেছে পুলিশ। ধৃতকে দফায় দফায় জেরাও শুরু করেছে পুলিশ। সংযুক্ত আরব আমিরশাহী থেকে দাদা প্রিন্স খানের তোলাবাজির চক্রে বান্টি যুক্ত ছিল বলে অভিযোগ পুলিশের। তাঁর বিরুদ্ধে অপহরণ, খুন এবং তোলাবাজির অভিযোগ আছে।

পুলিশ সূত্রে খবর, প্রায় চার বছর জেলে ছিল কুখ্যাত গ্যাংস্টারের ভাই বান্টি। চলতি বছরের জানুয়ারি মাসেই জামিনে মুক্তি পায় বান্টি। তার আগে ২০২২ সালের মার্চ মাসে উত্তরপ্রদেশের একটি রেলস্টেশন থেকে বান্টি এবং তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এই গ্যাংস্টারের ভাইকে জেরা করে নানা তথ্য মিলবে বলে মনে করছে পুলিশ। কলকাতা পুলিশের সহায়তায় ধানবাদ পুলিশ এই বান্টিকে গ্রেপ্তার করে। তারপর তাকে ধানবাদে নিয়ে যায়। ধানবাদের এসএসপি প্রভাত কুমার জানান, ব্যাঙ্ক মোড় থানায় প্রাথমিক জেরার পর বান্টিকে তার গোপন আস্তানায় নিয়ে যায় পুলিশ। প্রিন্স খানের কাছে পৌঁছতেই বান্টি বিমানে করে দুবাই যাওয়ার ছক কষেছিল।

তাছাড়া প্রিন্স খানের বিরুদ্ধে ধানবাদ এবং সংলগ্ন এলাকার ব্যবসায়ীদের হুমকি, তোলাবাজি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। প্রিন্স খানকে ঘিরে মানুষের মধ্যে যে আতঙ্ক আছে সেটা চিরতরে দূর করা এবং আইন নিজের হাতে তুলে নিলে কাউকেই ছেড়ে দেওয়া হবে না সেই বার্তা দিতে বান্টিকে শহরের রাস্তায় নিয়ে যাওয়া হয়। বান্টি এর আগে জেল থেকে বেরিয়েই আবার অপরাধের জগতে নাম লেখায়।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment