---Advertisement---

কমছে নিম্নচাপের প্রভাব, সপ্তাহান্তে বৃষ্টিতে কি ভিজবে উত্তর-দক্ষিণবঙ্গ?

By Suman Debnath

July 30, 2026 8:51 PM

কমছে নিম্নচাপের প্রভাব, সপ্তাহান্তে বৃষ্টিতে কি ভিজবে উত্তর-দক্ষিণবঙ্গ?

---Advertisement---


বাংলার উপর থেকে নিম্নচাপের প্রভাব কমতে শুরু করেছে। আজ থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদিও বৃহস্পতিবার সকাল থেকে কখনও হালকা আবার কখনও মাঝারি বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। তবে সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? আগামী কয়েকদিন ভারী বৃষ্টিতে কি ভিজবে দক্ষিণ থেকে উত্তরবঙ্গ? কী বলছে আবহাওয়া দপ্তর?

শুক্র থেকে সোমবার দক্ষিণবঙ্গের আবহাওয়া

শুক্রবার দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে শনি থেকে সোমবার পর্যন্ত কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বললেই চলে।

আরও পড়ুন:  তারাতলা গোডাউন বিপর্যয়: দায়িত্বপ্রাপ্ত আর্কিটেক্টের লাইসেন্স বাতিল, আরও দু'জনের বিরুদ্ধেও পুরসভার পদক্ষেপ

আগামী কয়েকদিন কলকাতার আবহাওয়া

কলকাতায় আজ সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার কলকাতায় সবোর্চ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। কলকাতায় আগামী কয়েকদিন তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে কোনও কোনও জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে। দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত কোনও জেলাতেই তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

শুক্র থেকে সোমবার উত্তরবঙ্গের আবহাওয়া

শুক্রবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাতেও এদিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ওইদিন হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন:  কলকাতা নিট আন্দোলনের মিছিলে সাংবাদিকদের উপর হামলা, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

তবে আলিপুর আবহাওয়া দপ্তর রবিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এই জেলাগুলিতে ওইদিন কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলায় রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment