প্রথমে বচসা পড়ে তা ধস্তাধস্তিতে গড়ায়। সঙ্গে চলে ইটবৃষ্টি এবং হাতাহাতি। অভিষেকের অভিয়োগ, এই হামলার সময় তাঁদের দলীয় কার্যালয়েও ভাঙচুর চালানো হয়েছে
শুক্রবার রাত থেকে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কালীঘাট। তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের সঙ্গে স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকদের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। প্রথমে বচসা পড়ে তা ধস্তাধস্তিতে গড়ায়। সঙ্গে চলে ইটবৃষ্টি এবং হাতাহাতি। অভিষেকের অভিয়োগ, এই হামলার সময় তাঁদের দলীয় কার্যালয়েও ভাঙচুর চালানো হয়েছে।
আরও পড়ুন: মাওবাদীমুক্ত ঘোষণার পরেও ছত্তিসগড়ে মিলল ৭১১টি গ্রেনেড শেল
পুলিশ সূত্রে খবর, সংঘর্ষে দু’পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করে দু’পক্ষকে সরিয়ে দিতে হয়। ঘটনার প্রতিবাদে শুক্রবার রাতেই নিজের বাড়ির সামনে অবস্থান-বিক্ষোভ বসেন অভিষেক। পরিস্থিতি সামাল দিতে আসে পুলিশ। পরে পুলিশের সঙ্গেও তাঁর তর্কাতর্কি হয়। বিজেপির বিরুদ্ধে পেরেক লাগানো লাঠি নিয়ে হামলা চালানোর অভিযোগ তোলেন তিনি। তাঁর দাবি, ঘটনায় তাঁর চার-পাঁচ জন অনুগামী গুরুতর জখম হয়েছেন।
দেখুন:[embed]https://www.youtube.com/watch?v=va985nnNsXQ[/embed]
[ad_2]
Leave a Comment