---Advertisement---

অবৈধ অনুপ্রবেশ ৯ বাংলাদেশিকে দ্রুত দেশে ফেরানোর নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের!

By Suman Debnath

July 19, 2026 8:01 PM

---Advertisement---

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই: অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দোষী সাব্যস্ত ৯ জন বাংলাদেশি নাগরিককে দ্রুত নিজ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট। একইসঙ্গে তাঁদের কারাদণ্ডের মেয়াদ ইতিমধ্যে কারাগারে কাটানো সময় পর্যন্ত সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি টি. অমরনাথ গৌড়ের একক বেঞ্চ এই নির্দেশ দেন।

আদালত জানিয়েছে, বাংলাদেশে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের কারাগারে শুধুমাত্র হেফাজতে রাখা হবে। নির্বাসন সংক্রান্ত সব আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হলেই তাঁদের বাংলাদেশে পাঠানো হবে।

জানা গেছে, উনকোটি ও ধলাই জেলার সেশনস কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে দায়ের হওয়া তিনটি ফৌজদারি আপিলের শুনানির সময় এই নির্দেশ জারি করা হয়। আপিলকারীদের মধ্যে ছিলেন বাংলাদেশের বিভিন্ন এলাকার আটজন নারী-পুরুষ এবং পৃথক একটি মামলায় দোষী সাব্যস্ত আরও এক বাংলাদেশি নারী।

আরও পড়ুন:  কাছাড় ট্রেজারিতে প্রাক্তন দপ্তরি আব্দুল কালাম লস্করের স্মরণে শোকসভা

তাঁদের বিরুদ্ধে বৈধ পাসপোর্ট ও প্রয়োজনীয় ভ্রমণ নথি ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট, ১৯৪৬, পাসপোর্ট (এন্ট্রি ইনটু ইন্ডিয়া) অ্যাক্ট, ১৯২০ এবং সংশ্লিষ্ট আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছিল। নিম্ন আদালত তাঁদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও জরিমানার নির্দেশ দিয়েছিল।

শুনানির সময় পাবলিক প্রসিকিউটর রাজু দত্ত আদালতকে জানান, দোষী সাব্যস্ত বাংলাদেশি নাগরিকদের নিজ দেশে ফেরানোর বিষয়ে রাজ্য সরকারের কোনও আপত্তি নেই। তিনি আদালতের কাছে যুক্তি দেন, দীর্ঘদিন কারাগারে আটকে রাখার পরিবর্তে আইনানুগভাবে তাঁদের নিজ দেশে ফেরত পাঠানোই অধিক যুক্তিযুক্ত।

পাবলিক প্রসিকিউটরের বক্তব্য বিবেচনা করে হাইকোর্ট পর্যবেক্ষণ করে যে, দোষী সাব্যস্ত সকলেই প্রথমবারের অপরাধী। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আদালত তাঁদের সাজা ইতিমধ্যে কারাগারে কাটানো সময় পর্যন্ত সীমাবদ্ধ রেখে রাজ্য সরকারকে আইন মেনে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেয়।

আরও পড়ুন:  আগরতলায় একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment