---Advertisement---

বিকল ট্রান্সফরমারে ক্ষোভ, সোনামুড়া-কাঠালিয়া সড়ক অবরোধ!

By Suman Debnath

September 23, 2026 2:24 PM

বিকল ট্রান্সফরমারে ক্ষোভ, সোনামুড়া-কাঠালিয়া সড়ক অবরোধ!

---Advertisement---

সোনামুড়া প্রতিনিধি: দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিকল হয়ে থাকায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে চরম দুর্ভোগের অভিযোগ উঠেছে। সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে বুধবার সকালে সোনামুড়া-কাঠালিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বেজিমারা এলাকার ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় এক বছর ধরে এলাকার বৈদ্যুতিক ট্রান্সফরমারটি বিকল হয়ে রয়েছে। ফলে জোড়াতালি দিয়ে কোনওরকমে বিদ্যুৎ পরিষেবা চালু রাখা হচ্ছে। এতে একদিকে যেমন বিদ্যুৎ সরবরাহে সমস্যা হচ্ছে, অন্যদিকে বারবার বিভ্রাটের কারণে সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে।

এলাকাবাসীর দাবি, সমস্যা সমাধানের জন্য একাধিকবার সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তরে জানানো হলেও এখনও পর্যন্ত স্থায়ী কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামতে বাধ্য হন তাঁরা। বুধবার সকাল ১০টা নাগাদ বেজিমারা এলাকার বাসিন্দারা সোনামুড়া-কাঠালিয়া সড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা ধরে চলে এই অবরোধ। গুরুত্বপূর্ণ অফিস সময়ে সড়ক অবরোধের জেরে সমস্যায় পড়েন সাধারণ যাত্রী, অফিসযাত্রী, স্কুল পড়ুয়া এবং রোগীর আত্মীয়-পরিজনরা।

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান শাহজান মিয়া। তিনি আন্দোলনরত বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন। তাঁর আশ্বাস অনুযায়ী, এক দিনের মধ্যে বিকল ট্রান্সফরমারটি মেরামতের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়। এরপর ভাইস চেয়ারম্যানের আশ্বাসে অবরোধ তুলে নেন বেজিমারা এলাকার বাসিন্দারা। তবে প্রায় এক বছর ধরে চলা এই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান কত দ্রুত হয়, এখন সেদিকেই তাকিয়ে এলাকাবাসী।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment