---Advertisement---

শিরোনাম: ঐতিহ্য ও স্বনির্ভরতার মেলবন্ধন: শান্তিরবাজারে শুরু দেশবন্ধু ক্লাবের পিঠেপুলি উৎসব !

By Suman Debnath

January 13, 2026 5:20 AM

শিরোনাম: ঐতিহ্য ও স্বনির্ভরতার মেলবন্ধন: শান্তিরবাজারে শুরু দেশবন্ধু ক্লাবের পিঠেপুলি উৎসব !

---Advertisement---

শান্তিরবাজার, বাহাদুর ত্রিপুরা, ১৩ জানুয়ারী, ২০২৬, মঙ্গলবার: বাঙালির ঐতিহ্যবাহী পিঠের স্বাদ এবং স্ব-সহায়ক গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে শান্তির বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে, শান্তিরবাজারে দেশবন্ধু ক্লাবের উদ্যোগে শুরু হলো তিন দিনব্যাপী পিঠেপুলি উৎসব। এ বছর মেলায় মোট চল্লিশটি স্টল বসেছে, যেখানে মহিলাদের পিঠে তৈরির কাঁচামাল থেকে শুরু করে স্টল পর্যন্ত বিনামূল্যে জোগান দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। অনুষ্ঠানের উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং,পুরমাতা স্বপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা ,শান্তির বাজার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক অনুপম পাল, মহকুমা পুলিশ আধিকারিক বাপি দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। উপস্থিত অতিথিরা রাজ্য সরকারের নারী স্বশক্তিকরণ নীতির সঙ্গে তাল মিলিয়ে দেশবন্ধু ক্লাবের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।


ক্লাব সম্পাদক প্রবীর বরণ দাস জানান, এবার আমাদের ষষ্ঠতম মেলা ,গত বছর প্রায় সাড়ে তিন লক্ষ টাকার পিঠে বিক্রি হয়েছিল। এ বছর প্রথম দিনের ভিড় দেখে আমরা অতীতের সব রেকর্ড ভাঙার ব্যাপারে আশাবাদী।”ৎসব প্রাঙ্গণে দর্শকদের বিনোদনের জন্য রাজ্য এবং বহিরাজ্যের শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে, যা এই আয়োজনে এক ভিন্ন মাত্রা যোগ করেছে। গ্রামবাংলার হারিয়ে যাওয়া পিঠের স্বাদ ফিরিয়ে আনার পাশাপাশি মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে দেশবন্ধু ক্লাবের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment