---Advertisement---

মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সনের বিরুদ্ধে মামলা, তদন্তে মেলাঘর থানার পুলিশ!

By Pritam Shil

July 14, 2026 8:17 PM

মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সনের বিরুদ্ধে মামলা, তদন্তে মেলাঘর থানার পুলিশ

---Advertisement---

নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সন অনামিকা ঘোষ পালের বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে মেলাঘর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে মেলাঘরজুড়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মেলাঘরের কনটেন্ট ক্রিয়েটর প্রসেনজিৎ সাহার স্ত্রী সর্বাণী চক্রবর্তী গত ১১ জুন মেলাঘর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযোগে দাবি করা হয়েছে, মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সন অনামিকা ঘোষ পাল অভিযোগকারিণীর স্বামী প্রসেনজিৎ সাহাকে একটি মাদক-সংক্রান্ত মামলায় জড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। একই দিনে সকালে প্রসেনজিৎ সাহাকে গাঁজা সংক্রান্ত একটি মামলায় আটক করেছিল মেলাঘর থানার পুলিশ। পরে বিকেলে তাঁর স্ত্রী চেয়ারপার্সনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন:  আগরতলা ও সাবরুম ৮নং জাতীয় সড়কের পথ দুর্ঘটনা !

জানা গেছে, মেলাঘর থানায় এই ঘটনায় মামলা নং ৩৮/২০২৬ রুজু হয়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে মেলাঘর থানার পুলিশ আধিকারিক জয়ন্ত দাস জানান, চেয়ারপার্সনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে এবং সেটি তদন্তাধীন রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, যেহেতু বিষয়টি একটি পাল্টা অভিযোগের সঙ্গে সম্পর্কিত, তাই পুরো ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৪ সালে গঠিত মেলাঘর পুর পরিষদের ইতিহাসে এই প্রথম কোনো চেয়ারপার্সনের বিরুদ্ধে থানায় মামলা রুজু হওয়ার ঘটনা সামনে এসেছে। ফলে বিষয়টি নিয়ে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

---Advertisement---

No comments to show.

Leave a Comment