প্রায় ৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগে গ্রেফতার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত রায়। এই মামলায় মোট ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
দক্ষিণ ২৪ পরগনার কালীতলা আশুতি থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে সুমিতকে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। আদালতে পেশ করা হলে তাঁকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে বিভিন্ন সময়ে নির্দিষ্ট একটি জমি থেকে বিপুল পরিমাণ মাটি তুলে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ। ওই মাটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০০ কোটি টাকা। দীর্ঘদিন ধরে এই কারবার চলেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
তদন্তকারীদের দাবি, মাটি বিক্রি করে পাওয়া বিপুল অর্থ একাধিক জায়গায় সরানো হয়েছে। এমনকি বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির অ্যাকাউন্টেও সেই টাকা পাঠানো হয়েছিল বলে সন্দেহ পুলিশের। এই আর্থিক লেনদেনের সূত্র ধরেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছেন আধিকারিকরা।
কালীতলা আশুতি থানায় দায়ের হওয়া মামলার তদন্তে নেমে সুমিত রায়কে গ্রেফতার করে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, কী ভাবে মাটি তোলার কাজ চলত এবং বিপুল অঙ্কের টাকা কোথায় কোথায় পাঠানো হয়েছে, তা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
১০ দিনের পুলিশ হেফাজতে সুমিতকে জেরা করে মাটি চুরির অভিযোগের পিছনে থাকা গোটা চক্র এবং আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য সামনে আনার চেষ্টা করছে পুলিশ। মামলায় অভিযুক্ত বাকি ২২ জনের ভূমিকা খতিয়ে দেখাও তদন্তের অন্যতম লক্ষ্য।
Leave a Comment