---Advertisement---

সন্ত শিরোমণি রবিদাসের জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মাটি!

By Suman Debnath

August 1, 2026 9:25 AM

সন্ত শিরোমণি রবিদাসের জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মাটি

---Advertisement---

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পৌঁছায়। এদিন মৌসুমী দাসের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এই পবিত্র মাটি আগরতলায় নিয়ে আসেন।

বিমানবন্দর থেকে হাজার হাজার ভক্ত ও সমর্থকের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেব রায়। তিনি মাথায় করে পবিত্র মাটিভর্তি কলস বহন করে আগরতলার আখাউড়া এলাকার রামকৃষ্ণ সারদেশ্বরী মন্দিরে নিয়ে যান এবং সেখানে তা স্থাপন করেন।

জানা গেছে, মন্দিরে সংরক্ষিত এই পবিত্র মাটি পরবর্তীকালে রাজ্যের বিভিন্ন জেলার প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হবে। এই উপলক্ষে ভক্ত ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আরও পড়ুন:  অবৈধ গাঁজা মামলায় ফাঁসানোর অভিযোগ, প্রসেনজিৎ সাহার নিঃশর্ত মুক্তির দাবিতে মেলাঘর থানা ঘেরাও কংগ্রেসের!

আয়োজকদের মতে, সন্ত শিরোমণি রবিদাসের সাম্য, ভ্রাতৃত্ব, মানবতা এবং সামাজিক সম্প্রীতির আদর্শ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

উল্লেখ্য, সন্ত শিরোমণি রবিদাস ভারতীয় ভক্তি আন্দোলনের অন্যতম প্রধান সাধক হিসেবে পরিচিত। তাঁর জীবনদর্শন এবং শিক্ষাগুলো আজও সমাজে সমতা ও মানবতার বার্তা বহন করে চলেছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment