---Advertisement---

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ধনপুরে উত্তেজনা, মথার হামলার আহত ৬ বিজেপি কর্মী!

By Suman Debnath

September 19, 2026 1:08 AM

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ধনপুরে উত্তেজনা, মথার হামলার আহত ৬ বিজেপি কর্মী!

---Advertisement---

ধনপুর: এডিসির ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে ধনপুরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। কাইচ্ছাখলা ও নোয়াবাড়ি এলাকায় জোটের শরিক মথার কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে বিজেপি। এই ঘটনায় ছয়জন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথ। আহত বিজেপি কর্মী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজখবর নেন তিনি। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় সোনামুড়া থানার পুলিশ। এলাকায় যাতে নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পুলিশ পরিস্থিতির উপর নজর রাখছে।

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে এই ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। তবে হামলার অভিযোগের বিষয়ে মথার পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।ঘটনার প্রকৃত কারণ এবং সংঘর্ষে কারা জড়িত, তা নিয়ে পুলিশের তদন্তের পরই বিস্তারিত তথ্য সামনে আসবে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment