---Advertisement---

সড়ক দুর্ঘটনা রুখতে সাব্রুমে চালু ‘নো হেলমেট, নো পেট্রোল’ ব্যবস্থা!

By Suman Debnath

January 17, 2026 9:26 AM

---Advertisement---

সড়ক দুর্ঘটনা কমাতে ও বাইক আরোহীদের নিরাপত্তা নিশ্চিত করতে সাব্রুম মহকুমায় চালু হলো “নো হেলমেট, নো পেট্রোল” নীতি। দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। আজ থেকে সাব্রুমের এম এস শুভান্কিতা ফিলিং স্টেশন-এ আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হয়। এখন থেকে হেলমেট ছাড়া কোনো বাইক আরোহীকে পেট্রোল দেওয়া হবে না।


ফিলিং স্টেশনে উপস্থিত এক বাইক আরোহী জানান,“প্রথমে একটু অসুবিধা মনে হলেও, নিজের নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত খুবই ভালো। এতে মানুষ হেলমেট পরতে বাধ্য হবে।” অন্যদিকে, ফিলিং স্টেশনের ম্যানেজার বলেন, “জেলা প্রশাসনের নির্দেশ মেনেই আমরা এই উদ্যোগ নিয়েছি। সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে এই নিয়ম কার্যকর ভূমিকা নেবে বলে আমরা আশাবাদী।”

আরও পড়ুন:  জেলাশাসকের নির্দেশিকা অমান্যকরে চলছে শান্তির বাজার আর এম পেট্রোলপাম্প !


দক্ষিণ জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও গুরুতর আঘাতের ঘটনা কমাতেই এই প্রচেষ্টা। ভবিষ্যতে সাব্রুম মহকুমার অন্যান্য পেট্রোল পাম্পেও এই নিয়ম আরও কঠোরভাবে কার্যকর করা হতে পারে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহলের মানুষজন!

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment