অনুমতিই নেওয়া হয়নি, পুলিশের বাধায় শুরুতেই শেষ মমতা তৃণমূলের মিছিল!

By Suman Debnath

October 13, 2026 7:29 PM

অনুমতিই নেওয়া হয়নি, পুলিশের বাধায় শুরুতেই শেষ মমতা তৃণমূলের মিছিল!

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃতীয়ার দুপুরে কলকাতায় মমতা তৃণমূলের ডাকা কয়েকশো কর্মীর মিছিল ব্যর্থ করতে রীতিমতো তৎপর রইল প্রশাসন। পুলিশের বিপুল সংখ্যক কর্মীর পাশাপাশি ময়দানে নামানো হল কেন্দ্রীয় বাহিনীকে। সেই ঘেরাটোপে মিছিল এগোতে পারল না। রাজাবাজারে শুরু করে মোড় ঘোরার আগেই শেষ হয়ে গেল কর্মসূচী। যদিও মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষের দাবি, মাত্র কয়েকশো লোককে আটকাতে এই বিপুল বন্দোবস্ত আসলে তাঁদের নৈতিক জয়।

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এদিনের মিছিলের ডাক দিয়েছিল মমতা তৃণমূল কংগ্রেস। কথা ছিল, কলকাতার রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল করবে দলের ছাত্র, যুব, মহিলা এবং আইটি শাখা। যদিও পুলিশের কোনো অনুমতি নেওয়া হয়নি। ফলে এই মিছিল রাজাবাজারে আটকে দেওয়া হবে বলে গতকালই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আজ দুপুরে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা জানিয়ে দেন, এমন কোনো মিছিলের কথা তাঁর জানা নেই।

আরও পড়ুন:  ইন্ডিগো ফ্লাইট বাতিলের জের: দেশজুড়ে চরম ভোগান্তি, আগরতলাতেও বিপর্যস্ত যাত্রী পরিষেবা!

এদিন সকাল থেকে রাজবাজার চত্বর ছিল পুলিশে ছয়লাপ। সেখানে হাজির হন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। রাস্তা জুড়ে তৈরি করা হয় মস্ত ব্যারিকেড। এর মধ্যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জড়ো হতে থাকেন মমতা তৃণমূলের কর্মীরা। একে একে হাজির হন কুণাল ঘোষ, দোলা সেনরা। দুপুর ২টো নাগাদ কয়েকশো লোক নিয়ে নির্ধারিত স্থান থেকে মিছিল কয়েক পা এগোতেই পুলিশ তা আটকে দেয়। ত্রিস্তরীয় বলয় ভেদ করে রাজবাজার মোড়ের বাইরে মিছিল বেরোতে পারেনি।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment