সাব্রুম,নবারুন চক্রবর্তী,১৪ জানুয়ারী,বুধবার:-আধুনিকতার দ্রুত পরিবর্তনশীল স্রোতের মধ্যেও গ্রাম ত্রিপুরার প্রাচীন লোকসংস্কৃতি ও ধর্মীয় পরম্পরা এখনও প্রাণপণে টিকে রয়েছে। মকর সংক্রান্তি উপলক্ষে তেমনই এক ঐতিহ্যবাহী দৃশ্য দেখা গেল সাব্রুম মহকুমার বিভিন্ন এলাকায়। এমন একটি হারিয়ে যাওয়া সংস্কৃতিকে টিকিয়ে রেখেছে সাতচাদ ব্লকের অন্তর্গত নবগ্রামের এলাকার জনগণ প্রতি বছরের মতো এ বছরও মকর সংক্রান্তির পুণ্য তিথিতে এলাকার মানুষজন দলবদ্ধভাবে হরিনাম সংকীর্তন ও লুট নিয়ে বাড়ি বাড়ি ঘুরে বেড়ান।
বাঙালির বারো মাসে তের পার্বণ। বর্ষবরণের পরেই যে উৎসব বাঙালির দরজায় কড়া নাড়ে তা হল পৌষ-সংক্রান্তি। বাঙালির ঘরের আদুরে নাম পৌষ-পার্বণ — পিঠে-পুলির উৎসব। দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাবে পালন হয় এই উৎসব। যার নেপথ্যে লুকিয়ে রয়েছে বহু অজানা পৌরাণিক কাহিনী।
---Advertisement---
হারিয়ে যাওয়া সংস্কৃতিকে টিকিয়ে রাখার লক্ষ্যে সাত চাঁদ নবগ্রাম এলাকায় মকর সংক্রান্তিতে বাড়ি বাড়ি হরিনাম সংকীর্তন ও লুট।
January 14, 2026 3:16 PM
---Advertisement---
Related Stories
No comments to show.
Leave a Comment