---Advertisement---

ত্রিপুরার জনজাতি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপে চরম অনিশ্চয়তা, দীর্ঘদিন অপেক্ষায় জনজাতি শিক্ষার্থীরা!

By Suman Debnath

December 8, 2025 12:51 PM

ত্রিপুরার জনজাতি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপে চরম অনিশ্চয়তা, দীর্ঘদিন অপেক্ষায় জনজাতি শিক্ষার্থীরা!

---Advertisement---

ত্রিপুরা টিভি | আগরতলা,  ডিসেম্বর: ত্রিপুরার জনজাতি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ নিয়ে অনিশ্চয়তা ও ভোগান্তি যেন কিছুতেই কাটছে না। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা স্কলারশিপের টাকার জন্য অপেক্ষা করলেও তা এখনো পর্যন্ত তাদের হাতে পৌঁছায়নি। জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বারবার আশ্বাস দিলেও বাস্তবে সেই প্রতিশ্রুতি রূপ নেয়নি বলে অভিযোগ উঠছে।

স্কলারশিপ-সংক্রান্ত এই জটিলতার প্রতিবাদে আজ সোমবার ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন (টিএসএফ)-এর পক্ষ থেকে জনজাতি কল্যাণ দপ্তরের ডিরেক্টর শুভাশিস দাসের নিকট এক ডেপুটেশন জমা দেওয়া হয়। টিএসএফ নেতৃত্বের দাবি, হাজার হাজার জনজাতি শিক্ষার্থী আর্থিক সংকটে পড়েছেন, অনেকেই কলেজ-ফিস, পরীক্ষা-ফিস এমনকি থাকার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। তাই অতিসত্বর স্কলারশিপের বকেয়া টাকা পরিশোধ করে শিক্ষার্থীদের স্বস্তি ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

টিএসএফের প্রতিনিধিদের বক্তব্য, স্কলারশিপের টাকা কোনো দয়া নয়—এটি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার। নিয়ম অনুযায়ী সময়মতো টাকা পাওয়া ছাত্র-ছাত্রীদের শিক্ষাজীবনে বড় প্রভাব ফেলে। ফলে দপ্তরের দীর্ঘ টালবাহানায় পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে।

এ বিষয়ে দপ্তরের ডিরেক্টর শুভাশিস দাস প্রতিনিধিদের দাবিপত্র গ্রহণ করেন এবং দ্রুত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। তবে কবে নাগাদ সমস্যা সমাধান হবে, তা নিয়ে সরকারি দপ্তরের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি।

জনজাতি সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক সংগঠনগুলোর দাবি, সরকারের উচিত দ্রুত বাস্তবসম্মত পদক্ষেপ নিয়ে ছাত্র-ছাত্রীদের আর্থিক দুরবস্থা দূর করা। অন্যথায় রাজ্যজুড়ে আরও বড় আন্দোলনের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে টিএসএফ।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment