গুলিবিদ্ধ কর্মীদের দেখতে জিবি হাসপাতালে বিজেপির রাজ্য সভাপতি, তদন্তের দাবি!

By Suman Debnath

September 29, 2026 12:56 PM

গুলিবিদ্ধ কর্মীদের দেখতে জিবি হাসপাতালে বিজেপির রাজ্য সভাপতি, তদন্তের দাবি!

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: গুলিবিদ্ধ কর্মীদের দেখতে জিবি হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়। হাসপাতালে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক দেবরায় বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি নিয়ে পুলিশকে তদন্ত করতে বলা হয়েছে। তাঁর দাবি, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য বিজেপির পক্ষ থেকে রাজ্যজুড়ে নির্দেশনা দেওয়া হয়েছিল এবং অধিকাংশ জায়গাতেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে।

তিনি বলেন, কে বা কারা অতর্কিতে এসে এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তা তদন্তের বিষয়। তাঁর অভিযোগ, এর পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে। পুলিশ তদন্ত করছে এবং তদন্ত শেষ হলেই প্রকৃত ঘটনা স্পষ্ট হবে বলে জানান তিনি।

আরও পড়ুন:  যুব সঙ্গম কর্মসূচিতে অংশ নিতে ত্রিপুরা থেকে হরিয়ানার কুরুক্ষেত্রে রওনা ৫০ শিক্ষার্থী!

আহত কর্মীকে নিজের বিধানসভা এলাকার ছেলে হিসেবে উল্লেখ করে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “ছেলেটা খুব ভালো। আমার বিধানসভার ছেলে। আমি ভীষণ মর্মাহত এবং দুঃখিত। গতকাল রাতে কেঁদে ঘুমোতে পারিনি।”

আহত কর্মীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, বিধায়ক হিসেবে পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার দায়িত্ব তিনি পালন করবেন।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment