---Advertisement---

যুব সঙ্গম কর্মসূচিতে অংশ নিতে ত্রিপুরা থেকে হরিয়ানার কুরুক্ষেত্রে রওনা ৫০ শিক্ষার্থী!

By Suman Debnath

June 2, 2026 9:27 AM

যুব সঙ্গম কর্মসূচিতে অংশ নিতে ত্রিপুরা থেকে হরিয়ানার কুরুক্ষেত্রে রওনা ৫০ শিক্ষার্থী!

---Advertisement---

ভারত সরকারের ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ উদ্যোগের অন্তর্গত যুব সঙ্গম-৬ কর্মসূচিতে অংশ নিতে ত্রিপুরা রাজ্যের ৫০ জন ছাত্র-ছাত্রী মঙ্গলবার সকালে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে হরিয়ানার কুরুক্ষেত্রের উদ্দেশ্যে রওনা দেন।

আগরতলার ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি) এই শিক্ষামূলক ভ্রমণের নোডাল প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত ৫০ জন শিক্ষার্থীর মধ্যে ২৬ জন ছাত্রী এবং ২৪ জন ছাত্র রয়েছেন। পাঁচ দিনব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে তারা হরিয়ানার সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক জীবন সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করবেন।

এই দলে সিপাহীজলা জেলার চড়িলাম ব্লকের সায়ন ভৌমিকও স্থান পেয়েছেন। শিক্ষার্থীদের সঙ্গে রয়েছেন এনআইটি আগরতলার পাঁচজন গাইড শিক্ষক—ড. পরমবীর সিং, ড. সুকান্ত গোস্বামী, ড. ন্যান্সি শর্মা, ড. করুণা কিরণ এবং অভিষেক কুমার যাদব।

এনআইটির অধ্যাপক ড. পরমবীর সিং সংবাদমাধ্যমকে জানান, হরিয়ানার এনআইটি কুরুক্ষেত্রে অনুষ্ঠিত যুব সঙ্গম-৬ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর ভাবনাকে বাস্তবায়িত করা। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের রাজ্যের সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক বৈচিত্র্য তুলে ধরার পাশাপাশি অন্য রাজ্যের সংস্কৃতি সম্পর্কেও সম্যক ধারণা লাভ করবে।

তিনি আরও বলেন, পাঁচ দিনব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম, শিক্ষামূলক আলোচনা এবং আন্তঃরাজ্য সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠিত হবে, যা শিক্ষার্থীদের জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment