---Advertisement---

খোয়াইয়ে হিন্দু সম্মেলনের আগে বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার! সন্ত্রাসী যোগের খোঁজে তদন্ত!

By Suman Debnath

January 3, 2026 4:55 PM

খোয়াইয়ে হিন্দু সম্মেলনের আগে বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার! সন্ত্রাসী যোগের খোঁজে তদন্ত!

---Advertisement---

যশপাল সিং, খোয়াই, ৩রা জানুয়ারি ২০২৬, শনিবার: খোয়াইয়ে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে আয়োজিত হিন্দু সম্মেলনের মাত্র ২৪ ঘণ্টা আগে এক বাংলাদেশি নাগরিক গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হিন্দু সম্মেলনের পূর্বে বাংলাদেশী নাগরিক পুলিশের জালে উঠতেই, তার সাথে কোনো সন্ত্রাসী যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ! এছাড়া আর ক’জন বাংলাদেশী নাগরিক গা ঢাকা দিয়ে রয়েছে, তাও খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে ওই বাংলাদেশি নাগরিককে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানোর চেষ্টায় জড়িত থাকার অভিযোগে দুই তিপ্রাসা যুবককে আটক করেছে খোয়াই থানার পুলিশ। TR0607659 নম্বরের একটি বাইকও উদ্ধার হয়েছে।

শনিবার খোয়াই থানায় এক সাংবাদিক সম্মেলনে থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, গোপন সূত্রে খবর আসে যে এক বাংলাদেশি নাগরিক খোয়াই থানা এলাকা মহারাজগঞ্জ বাজারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তার তত্ত্বাবধানে দু’জন সাব-ইনস্পেক্টরের নেতৃত্বে দুটি পুলিশ দল গঠন করে তল্লাশি অভিযান শুরু করা হয়।

সন্ধ্যার দিকে অভিযানে সাফল্য আসে এবং ওই বাংলাদেশি নাগরিককে আটক করা সম্ভব হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করে। ধৃত ব্যক্তির নাম মোহাম্মদ ফিরোজ কবির। তার পিতার নাম মোহাম্মদ ইম্রান আলি। বাড়ি রাজশাহী বিভাগের চাপাই-নবাবগঞ্জ জেলার টিকরামপুর এলাকায়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর থেকেই ধৃত ব্যক্তির মোবাইল ফোনে একাধিক নম্বর থেকে ক্রমাগত ফোন আসতে থাকে। সেই ফোন নম্বরগুলি ট্র্যাক করে পুলিশ আশারামবাড়ী-বনবাজার এলাকা থেকে দুই যুবককে আটক করে। ধৃতদের নাম শৈলেন দেববর্মা ও অজিত দেববর্মা। তারা দু’জনেই উপজাতি যুবক। চাম্পাহাওড় থানা এলাকায় দীর্ঘদিন যাবত বাংলাদেশী নাগরিক অবৈধভাবে পারাপার করছিল।

ওসি কৃষ্ণধন সরকার আরও জানান, ইমিগ্রেশন অব ফরেনার্স অ্যাক্ট, ২০২৫-এর আওতায় একটি মামলা রুজু করে পুরো ঘটনার তদন্ত শুরু করা হবে। পুলিশ এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে বলে জানানো হয়েছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment