জোলাইবাড়ি, ১৪ জানুয়ারী ২০২৬ বুধবার: পিলাক উৎসব শেষ হতেই উৎসবকে ঘিরে নানা অনিয়মের অভিযোগ উঠছে। সবচেয়ে মারাত্মক অভিযোগ তুলেছেন পিলাক মেলায় জিনিসপত্র বিক্রি করতে আসা বহিরাগত দোকানীরা৷ এ বছর তাদের কাছ থেকে দু- বার ভিটি ভাড়া তোলা হয়েছে অভিযোগ করেন তারা৷ গত কয়েক বছর ধরে পিলাক উৎসবের টাকা একাংশ শাসক দলীয় লোকজন হাতিয়ে নিচ্ছে দেখে এবার উৎসব কমিটির কনভেনর মহকুমা শাসক সঞ্জীব চাকমা সহ অনান্য প্রশাসনিক
আধিকারিকরা মেলা কমিটির সব ধরনের নগদ লেনদেন বন্ধ করে দেন। গ্রামীন ব্যান্কের জোলাইবাড়ি শাখায় একটি ব্যান্ক একাউন্ট খুলে ডিজিটাল চালু করা হয়। এবার মেলায় আসা সব দোকানীরা অনলাইনে টাকা দিয়েই দোকান খুলেন। দোকানীদের অভিযোগ, প্রথম দুইদিন দোকান করতে কোন অসুবিধা না হলেও মেলার শেষ দিনে দলবেঁধে দোকানে দোকানে ঘুরে দোকানদারদের কাছ থেকে টাকা আদায় করেন বলে অভিযোগ করেন তারা৷ এক দোকানী জানান,মেলা কমিটির খরচ বেশি হয়েছে বলে
তাদের কাছ থেকে নগদে টাকা আদায় করে নিয়ে গেছে তারা৷ টাকা না দিলে দোকানের বিদ্যুতের লাইন কেটে দেওয়া হবে বলে হুমকি ধমকি দেওয়া হয় দোকানীদের৷ পিলাক মেলায় বরাবরের মত মেলার শেষ দিন বিক্রি বেশী হওয়ার কারনে কোনরকম বিতর্কে না গিয়ে দোকানীরা ৫০০ / ৬০০ টাকা করে বাধ্য হয়ে টাকা দেন বলেও জানান তারা৷ মেলা কমিটির নামে টাকা তুললেও কোন রসিদ দেওয়া হয়নি বলেও অভিযোগ। পরে বিষয়টি প্রশাসনিক আধিকারিকদের নজরে নেন দোকানীরা৷ বিষয়টি
তাদের কানক এসেছে বলে জানান এক প্রশাসনিক আধিকারিক। পিলাক উপত্যকার মানুষের বারো মাসে তেরো পার্বনের এক পার্বন হয়ে উঠা পিলাক উৎসবকে কলংকিত করার বিষয়টি মোটেই ভালোভাবে দেখছেন না জোলাইবাড়ির মানুষ। মেলার সময়ে প্রয়োজনীয় নিরাপত্তার ঘাটতি সহ জোরপূর্বক টাকা আদায়ের বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে নেবেন বলেও জানান শাসক দলের এক নেতা।
Leave a Comment