দিল্লিতে ত্রিপুরার যুবককে জাতিবিদ্বেষমূলক হেনস্থা, অভিযুক্তের গ্রেফতারির দাবিতে সরব রাজনৈতিক মহল

By Suman Debnath

October 22, 2026 10:20 AM

দিল্লিতে ত্রিপুরার যুবককে জাতিবিদ্বেষমূলক হেনস্থা, অভিযুক্তের গ্রেফতারির দাবিতে সরব রাজনৈতিক মহল

দিল্লিতে ত্রিপুরার এক যুবককে জাতিবিদ্বেষমূলক মন্তব্য ও শারীরিক হেনস্থার অভিযোগ ঘিরে তীব্র ক্ষোভ ছড়াল উত্তর-পূর্ব ভারতে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োকে কেন্দ্র করে অভিযুক্ত কনটেন্ট নির্মাতা আমির শোকিনের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি তুলেছেন ত্রিপুরার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বুধবার, ২১ অক্টোবর, তিপ্রা মোথা পার্টির যুব সংগঠন ইয়ুথ তিপ্রা ফেডারেশন আগরতলার নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ, ইনস্টাগ্রাম ব্যবহারকারী আমির শোকিন ওই যুবককে ‘চিঙ্কি’, ‘চায়না প্রেসিডেন্ট’ এবং ‘মাইকেল জ্যাকসন’ বলে কটাক্ষ করেন।ভিডিয়োয় তাঁকে অশালীন ভাষা প্রয়োগ এবং যুবকটির সঙ্গে অনভিপ্রেত শারীরিক আচরণ করতেও দেখা গিয়েছে বলে দাবি করা হয়েছে। মঙ্গলবার ভিডিয়োটি ছড়িয়ে পড়ার পরই উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন মহলে ক্ষোভ তৈরি হয়।

আরও পড়ুন:  আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা! শারদীয় দুর্গোৎসবের আগমনী সুরে মাতোয়ারা বাঙালি

তিপ্রা মোথা পার্টির প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মা ঘটনাটিকে ত্রিপুরার মানুষের অপমান বলে বর্ণনা করেছেন। তাঁর অভিযোগ, রাজ্যের ঐতিহাসিক নাম বিকৃত করেও বিদ্রূপ করা হয়েছে।অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত মামলা দায়ের এবং তাঁকে গ্রেফতারের জন্য পুলিশ পাঠানোর দাবি জানান তিনি। তাঁর আহ্বানের পরেই সংগঠনের যুব শাখা পুলিশের দ্বারস্থ হয়।

বিরোধী শিবির থেকেও কঠোর পদক্ষেপের দাবি উঠেছে। ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী দিল্লি পুলিশের কাছে অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করে আইনের সর্বোচ্চ প্রয়োগের দাবি জানিয়েছেন। কংগ্রেসের প্রবীণ বিধায়ক বিরাজিত সিনহাও উদ্বেগ প্রকাশ করে বলেন, উত্তর-পূর্ব ভারতের মানুষের বিরুদ্ধে জাতিবিদ্বেষমূলক আচরণ ও যৌন হেনস্থাকে সমাজমাধ্যমে স্বাভাবিক করে তোলার প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment