---Advertisement---

পিএম শ্রী সাব্রুম উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর পক্ষ থেকে ” কৃষি জমির মাটি পরীক্ষার সুচনা

By Suman Debnath

January 18, 2026 1:12 PM

---Advertisement---

নবারুন চক্রবর্তী, সাব্রুম, ১৮ জানুয়ারী, রবিবার:-পিএম শ্রী  সাব্রুম উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়  এর  স্কুলের ছাত্রীদের নিয়ে আজ কাঠাল ছড়ি  এলাকা সহ সংলগ্ন বিভিন্ন পার্শ্ববর্তী কৃষিজমি পরিদর্শন করা হয়। স্কুল সয়েল হেলথ প্রোগ্রামের আওতায় এই কর্মসূচির সূচনা হয়েছে।

এই কার্যক্রমে বিদ্যালয়ের মোট ৫০ জন ছাত্রীকে পাঁচটি দলে বিভক্ত করে মাঠ পর্যায়ে কাজ করানো হচ্ছে। ছাত্রীদের মাধ্যমে স্থানীয় কৃষকদের কাছ থেকে মাটির নমুনা সংগ্রহ করা হয়।  সংগৃহীত মাটি বিদ্যালয়ের ল্যাবরেটরিতে পরীক্ষা করা হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সংশ্লিষ্ট কৃষকদের হাতে সয়েল হেলথ কার্ড তুলে দেওয়া হবে, যা ভবিষ্যতে সঠিক কৃষি পরিকল্পনায় সহায়ক হবে।

এই উদ্যোগে রাজ্য কৃষি গবেষণা কেন্দ্র, কৃষি ও কৃষক কল্যাণ  বিভাগ ,ত্রিপুরা সরকার সার্বিক সহায়তা প্রদান করছে। শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক মনোভাব গড়ে তোলার পাশাপাশি কৃষি ও পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

আরও পড়ুন:  তেলিয়ামুড়ায় বিনামূল্যে চক্ষু শিবির, উপকৃত ১৩৫ জন বয়স্ক মানুষ।

স্থানীয় কৃষকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ছাত্রীদের এই প্রচেষ্টায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।গাইড টির্চার ছিলেন সন্জয় দেবনাথ ও শান্তনু বসাক।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment