---Advertisement---

পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা এক যুবকের!

By Suman Debnath

January 16, 2026 5:54 PM

পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা এক যুবকের!

---Advertisement---

তেলিয়ামুড়া, মৃন্ময় রায়, ১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার : পরিবেশ রক্ষার আহ্বান জানিয়ে বাইসাইকেল চালিয়ে দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন এক সচেতন যুবক। তাঁর নাম পাপ্পু রাম চৌধুরী। মূল লক্ষ্য পরিবেশকে সুন্দর ও সুস্থ রাখা। সেই উদ্দেশ্যে তিনি বিভিন্ন এলাকায়পৌঁছে গাছ লাগাচ্ছেন এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন। শুক্রবার তিনি তেলিয়ামুড়ায় এসে পৌঁছালে তাঁকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। তেলিয়ামুড়ার অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা নবচিন্তন ওয়েলফেয়ার সোসাইটি-র পক্ষ থেকে ওই যুবককে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এই উপলক্ষে সংস্থার পক্ষ থেকে তাঁর হাতে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের কুফল ও তার পরিবেশগত প্রভাব নিয়ে একটি সচেতনতামূলক প্রচারাভিযান সংক্রান্ত লিফলেট তুলে দেওয়া হয়। উপস্থিত সদস্যরা জানান, প্লাস্টিক দূষণ আজ পরিবেশের জন্য একটি বড় হুমকি, তাই এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
পরবর্তীতে বৃক্ষ রোপন করা হয়।
এরপর তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের বি আর সি হলে রোটারি ক্লাব তেলিয়ামুড়ার উদ্যোগে তাকে সংবর্ধিত করা হয়। উপস্থিত ছাত্রছাত্রীদের সামনে আলোচনা রাখতে গিয়ে পরিবেশ রক্ষা গাছ লাগানো ও ড্রাগস-এর কুফল নিয়ে তার অভিজ্ঞতা ব্যক্ত করে আলোচনা রাখেন।
বলা বাহুল্য এই যুবকের উদ্যোগ তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষায় অনুপ্রাণিত করবে। পরিবেশ বাঁচাতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment