---Advertisement---

দুই বাড়ির ঝগড়ায় হারালো এক মহিলার চুল, ঘটনা মেলাঘর হাসপাতাল চৌমুহনী এলাকায়!

By Suman Debnath

December 8, 2025 9:09 AM

---Advertisement---

ত্রিপুরা টিভি | মেলাঘর,  ডিসেম্বর: মেলাঘর হাসপাতাল চৌমুনীর বাসিন্দা সুজাতা বণিক স্বামী মিঠন বণিক পেশায় সে একজন দিনমজুর। মেলাঘর পদ্মা টেফা এলাকার বাসিন্দা অষ্টমী দাস ও তার স্বামী নিধন দাস। তাহার এলাকারই বাসিন্দা সুজাতা বণিকের সাথে প্রতিনিয়ত তাহার পরিবারের সাথে ঝামেলা লেগে থাকত। অষ্টমী দাসের বক্তব্য তাহার স্বামী নিধন দাসের সাথে নাকি অবৈধ সম্পর্ক আছে সুজাতা বণিকের। যদিও সুজাতা বণিক জানায় এই ধরনের কোন সম্পর্ক নেই তাহার সাথে। তা নিয়ে দুই পরিবারের মধ্যে প্রতিনিয়ত ঝামেলা বেধে থাকত।

অবশেষে অষ্টমী দাস ও তাহার পরিবার সুজাতা বণিকের বাড়িতে গিয়ে সুজাতা বণিককে এলোপাতাড়ি মারধোর করতে থাকে। এমনকি একটা সময় সুজাতা বণিকের মাথার চুল গুলো কেটেও ফেলে। তখন সুজাতা বণিকের চিৎকারে এলাকার লোক বেরিয়ে আসতে পালিয়ে যায় অষ্টমী দাস ও তার পরিবার। এমনকি এসিড দিয়ে রানী মেরে ফেলার হুমকি ওদের অষ্টমী দাস ও তার পরিবার। অবশেষে সুজাতা বণিক মেলাঘর থানায় দারস্ত হয়ে অষ্টমী দাস তার পরিবারের নামে মেলাঘর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

আরও পড়ুন:  শান্তিরবাজারে অগ্নি ও ভূমিকম্প মক ড্রিল নিয়ে সাংবাদিক সম্মেলন!

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment