---Advertisement---

আত্মকেন্দ্রিকতা ছেড়ে সমাজের জন্য কাজ করার আহ্বান যুবসমাজকে— বিরোধী দলনেতা!

By Suman Debnath

December 8, 2025 1:39 AM

আত্মকেন্দ্রিকতা ছেড়ে সমাজের জন্য কাজ করার আহ্বান যুবসমাজকে— বিরোধী দলনেতা!

---Advertisement---

ত্রিপুরা টিভি | আগরতলা, ৮ ডিসেম্বর: ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে জয়নগর মেলার মাঠে সপ্তম অঞ্চল সম্মেলন উপলক্ষে রবিবার অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক নবারুণ দে সহ অন্যান্য নেতৃত্বরা।

রক্তদান শিবিরের প্রশংসা করে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, বর্তমান সমাজে আত্মকেন্দ্রিক মানসিকতা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। এই প্রবণতা থেকে বেরিয়ে এসে সমাজের জন্য কিছু করার মানসিকতা গড়ে তুলতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। তিনি উল্লেখ করেন, রক্তদান শিবিরের মাধ্যমে যুব ফেডারেশন যে সামাজিক মূল্যবোধের নজির তৈরি করেছে তা সত্যিই প্রশংসনীয়।

তিনি আরও বলেন, “সমাজে শুধু নিজের জন্য বাঁচলে চলবে না, অন্যের জন্য নিজেকে উৎসর্গ করার মানসিকতাই প্রকৃত মানবিক মূল্যবোধ।” যুবসমাজকে সমষ্টিগত উন্নয়নের লক্ষ্যে আরো সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। ভবিষ্যতেও এই ধরনের মানবিক উদ্যোগ চালিয়ে যেতে যুব ফেডারেশনের প্রতি অনুরোধ রাখেন বিরোধী দলনেতা। এদিন রক্তদানকারীদের প্রত্যেককে সুস্বাস্থ্যের কামনা করে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান জিতেন্দ্র চৌধুরী।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment