---Advertisement---

তেলিয়ামুড়ার উন্নয়নের খাতায় যুক্ত হতে চলেছে নতুন অধ্যায়!

By Suman Debnath

December 12, 2025 11:48 AM

---Advertisement---

ত্রিপুরা টিভি | তেলিয়ামুড়া, ১২ই ডিসেম্বর: তেলিয়ামুড়ার উন্নয়নের খাতায় এবার যুক্ত হতে চলেছে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিধায়িকা কল্যানী সাহা রায়ের উদ্যোগে এবং লাগাতার তদারকিতে বহু প্রতীক্ষিত ইন্ডোর স্টেডিয়াম উদ্বোধনের অপেক্ষায়। ক্রীড়াপ্রেমীদের জন্য এ যেন এক বড় উপহার।
আজ তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ইন্ডোর স্টেডিয়ামের শেষ পর্যায়ের কাজ পরিদর্শনে যান বিধায়িকা কল্যানী সাহা রায়। স্টেডিয়ামের বিভিন্ন অংশ—খেলাধুলার কোর্ট, দর্শকাসন, আলো–ব্যবস্থা, নিরাপত্তা, অবকাঠামো—প্রতিটি বিষয় খতিয়ে দেখেন তিনি। দ্রুত বাকি কাজগুলি সম্পন্ন করে খুব শীঘ্রই স্টেডিয়ামটি জনসাধারণের জন্য খুলে দেওয়ার নির্দেশ দেন সংশ্লিষ্ট বিভাগকে।
বিধায়িকা জানান—
“তেলিয়ামুড়ার যুবসমাজের জন্য মানসম্মত ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা আমাদের অঙ্গীকার। তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই ইন্ডোর স্টেডিয়াম উদ্বোধন হলে বহু প্রতিভাবান খেলোয়াড় উপকৃত হবে।”
স্থানীয় ক্রীড়ামহল ও যুবসমাজের মধ্যে ইতিমধ্যেই দেখা দিয়েছে আনন্দের সাড়া। দীর্ঘদিন ধরেই একটি আধুনিক ইন্ডোর সুবিধার দাবি ছিল এলাকাবাসীর। অবশেষে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে।
শীঘ্রই উদ্বোধনের মাধ্যমে তেলিয়ামুড়া পাবে একটি আধুনিক, সুরক্ষিত ও বহুমুখী ইন্ডোর স্টেডিয়াম—যা তেলিয়ামুড়ার ক্রীড়া সংক্রান্ত উন্নয়নে নতুন গতি আনবে বলে আশা করছে সবাই।

আরও পড়ুন:  গরীব,অসহায় ও প্রতিবন্ধীদে মাঝে শীতবস্ত্র, বিতরণ করে সামাজিক সংস্থা ফ্রেন্ড গ্রুপ সাত চাঁদ

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment