খোয়াই প্রতিনিধি: সদ্য গঠিত বিজেপির খোয়াই জেলা কমিটির প্রথম সাংগঠনিক সভা রবিবার খোয়াই জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় নবনিযুক্ত পদাধিকারী ও জেলা কমিটির সদস্যদের সঙ্গে পরিচিতি পর্বের পাশাপাশি আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি এবং দলীয় লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বিজেপির খোয়াই জেলা সভাপতি সমীর দাস, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাস, বিধায়িকা কল্যাণী রায় সাহা, বিজেপি নেত্রী অপর্ণা সিংহরায়, জেলা কমিটির সদস্য অভিজিৎ দত্ত ভৌমিক-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি সমীর দাস বলেন, আগামী দিনে জেলার প্রতিটি বিধানসভা আসনে বিজেপির সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করে নির্বাচনী সাফল্য অর্জনই দলের অন্যতম প্রধান লক্ষ্য। পাশাপাশি বুথস্তর পর্যন্ত সংগঠনকে আরও সুসংহত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা-র নেতৃত্বে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক উদ্যোগ সাধারণ মানুষের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে দিতে দলীয় কর্মীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ নবগঠিত জেলা কমিটিকে অভিনন্দন জানান এবং আগামী দিনে সংগঠনকে আরও গতিশীল ও জনমুখী করে তোলার আহ্বান জানান।
Leave a Comment