---Advertisement---

নাগাল্যান্ডের মোন জেলায় ভয়াবহ ভূমিধসে নিহত ৪, জীবিত উদ্ধার এক শিশু

By Suman Debnath

July 19, 2026 5:40 PM

নাগাল্যান্ডের মোন জেলায় ভয়াবহ ভূমিধসে নিহত ৪, জীবিত উদ্ধার এক শিশু

---Advertisement---


বরাক তরঙ্গ, ১৯ জুলাই : রবিবার ভোররাত থেকে টানা প্রবল বৃষ্টির জেরে নাগাল্যান্ডের মোন জেলায় ভয়াবহ ভূমিধসে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া ১০টিরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে একটি শিশুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকারী দল।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাত প্রায় ১টার সময় মোন শহরে অসম রাইফেলস ক্যাম্পের ঠিক নিচের এলাকায় এই ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। দুর্যোগের ফলে পাকা ভবন-সহ ১০টিরও বেশি বাড়ি মুহূর্তের মধ্যে ধসে পড়ে এবং বেশ কয়েকটি বাড়ি কাদামাটির স্রোতে ভেসে যায়।

এই মর্মান্তিক ঘটনায় চারজন মহিলাসহ কয়েকজন বাসিন্দা মাটি ও কাদার নিচে চাপা পড়েন। ইতিমধ্যে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। অন্যদিকে, উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচ থেকে একটি শিশুকে জীবিত উদ্ধার করেছে। তবে অব্যাহত ভূমিধস, কাদা-পানির তীব্র স্রোত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন:  বক্সনগর সীমান্তে বিএসএফের গুলিতে আহত দুই যুবক!

জেলা প্রশাসন ও দুর্যোগ মোকাবিলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক তথ্য প্রকাশের পরই ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র ও হতাহতের সঠিক সংখ্যা স্পষ্ট হবে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment