সাব্রুম,নবারুন চক্রবর্তী,১৯জানুয়ারী,সোমবার:-অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে। এরপর হোস্টেলের শিক্ষার্থীরা ককবরক ভাষায় কবিতা আবৃত্তি, বক্তব্য প্রদান ও গান পরিবেশন করে। ছাত্রীরা ককবরক ভাষার ইতিহাস, সংস্কৃতি ও দৈনন্দিন জীবনে এর গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ককবরক ভাষা সংরক্ষণ ও চর্চার ওপর গুরুত্ব আরোপ করেন এবং শিক্ষার্থীদের মাতৃভাষার প্রতি গর্ববোধ গড়ে তোলার আহ্বান জানান। পুরো অনুষ্ঠানটি ছিল শিক্ষামূলক ও সাংস্কৃতিক চেতনায় ভরপুর।
এই ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে নিজস্ব ভাষা ও সংস্কৃতির প্রতি সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলেই মত প্রকাশ করেন।
Leave a Comment