---Advertisement---

আগরতলায় ভক্তি-শ্রদ্ধায় পালিত হল শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান স্মরণোৎসব!

By Suman Debnath

June 3, 2026 11:39 PM

আগরতলায় ভক্তি-শ্রদ্ধায় পালিত হল শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান স্মরণোৎসব!

---Advertisement---

পরমপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান স্মরণোৎসব উপলক্ষে বুধবার আগরতলা লক্ষ্মী নারায়ণ বাড়ি রোডস্থিত লোকনাথ সেবাশ্রমে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে বিশেষ পূজা-অর্চনা এবং ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকাল থেকেই আশ্রম প্রাঙ্গণে ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়।

১৯ জ্যৈষ্ঠ, যা লোকনাথ বাবার তিরোধান তিথি হিসেবে পরিচিত, সেই উপলক্ষে আশ্রমে বিশেষ পূজা, আরতি, নামসংকীর্তন ও প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়। আগরতলা লক্ষীনারায়ন বাড়ি লোকনাথ সেবাশ্রমের সভাপতি সঞ্জয় পাল জানান, প্রতিবছরের ন্যায় এবারও শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। ভক্তদের অংশগ্রহণে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং আগামী কয়েকদিন ধরে একাধিক অনুষ্ঠান চলবে।

আশ্রমের পুরোহিত বলেন, বাবা লোকনাথ মানবতার কল্যাণ, সত্য ও সেবার আদর্শে জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর আশীর্বাদ ও আদর্শ আজও লক্ষ লক্ষ ভক্তকে অনুপ্রাণিত করে। তিরোধান তিথি উপলক্ষে বিশেষ পূজা ও প্রার্থনার মাধ্যমে সকলের মঙ্গল কামনা করা হয়েছে। উল্লেখ্য, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী ১৮৯০ সালের ১৯ জ্যৈষ্ঠ তিথিতে মহাসমাধিতে লীন হন। সেই স্মরণে প্রতি বছর ভক্তরা এই দিনটিকে তিরোধান দিবস হিসেবে পালন করেন।

২০২৬ সালের আজকের দিনে পালিত হচ্ছে তাঁর ১৩৬তম তিরোধান উৎসব। দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান, ভজন-কীর্তন এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উৎসবের পরিবেশে মুখর হয়ে ওঠে আগরতলা লক্ষীনারায়ণ বাড়ির লোকনাথ সেবাশ্রম প্রাঙ্গণ। ভক্তদের বিশ্বাস, বাবা লোকনাথের শরণাপন্ন হলে জীবনের সকল বিপদ-আপদ দূর হয় এবং তাঁর কৃপায় মেলে মানসিক শান্তি ও আধ্যাত্মিক শক্তি।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment