---Advertisement---

বিমানবন্দরে তিন বাংলাদেশি মহিলা সহ দালাল আটক, গৌহাটি যাওয়ার আগেই পুলিশের জালে!

By Suman Debnath

September 18, 2026 9:58 PM

বিমানবন্দরে তিন বাংলাদেশি মহিলা সহ দালাল আটক, গৌহাটি যাওয়ার আগেই পুলিশের জালে!

---Advertisement---

ভিলেজ কমিটির নির্বাচনকে ঘিরে রাজ্যজুড়ে যখন কড়া নজরদারি চলছে, তখনও অনুপ্রবেশের অভিযোগে আটক অব্যাহত। সোনামুড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে ত্রিপুরার বাইরে যাওয়ার সময় তিন বাংলাদেশি মহিলাসহ এক ভারতীয় দালালকে আটক করেছে পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে এয়ারপোর্ট থানার পুলিশের কাছে খবর আসে, বিমানবন্দর চত্বরে কয়েকজন বাংলাদেশি নাগরিক ঘোরাফেরা করছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন মহিলা ও এক যুবককে দেখতে পায়।

পুলিশ তাদের কাছে ভারতীয় পরিচয়পত্র ও অন্যান্য নথিপত্র দেখতে চাইলে তিন মহিলার বাংলাদেশি নাগরিকত্বের বিষয়টি সামনে আসে। তাদের সঙ্গে থাকা যুবক ভারতীয় নাগরিক বলে পুলিশ জানতে পারে। ধৃত যুবকের নাম মাজারুল ইসলাম। তার বাড়ি যাত্রাপুর থানা এলাকায় বলে জানা গেছে।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, সোনামুড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর ওই তিন বাংলাদেশি মহিলাকে নিয়ে গৌহাটির উদ্দেশ্যে রওনা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। তবে বিমানবন্দরে যাওয়ার পর পুলিশের নজরে পড়ে তারা আটক হন।

ঘটনায় চারজনকেই থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে তারা সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করলেন এবং তাদের গৌহাটি নিয়ে যাওয়ার পরিকল্পনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তদন্তে তা খতিয়ে দেখছে পুলিশ।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment