---Advertisement---

‘স্ট্র্যাটেজিতেই ভুল ছিল’, স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়, ম্যাচ শেষে বিস্ফোরক এমবাপে

By Suman Debnath

July 15, 2026 9:10 AM

‘স্ট্র্যাটেজিতেই ভুল ছিল’, স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়, ম্যাচ শেষে বিস্ফোরক এমবাপে

---Advertisement---


বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবে টুর্নামেন্টে নেমেছিল ফ্রান্স। কিন্তু সেমিফাইনালের বড় মঞ্চে স্পেনের কাছে ২-০ গোলে হারতেই শেষ হয়ে গেল কিলিয়ান এমবাপেদের স্বপ্ন। ম্যাচের পর কোনও রাখঢাক না করেই দলের ব্যর্থতার কারণ ব্যাখ্যা করলেন কিলিয়ান এমবাপে। তাঁর দাবি, ভুল কৌশল এবং মাঝমাঠে নিয়ন্ত্রণ হারানোর ফলেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে ফ্রান্সকে।

স্পেনের বিরুদ্ধে ম্যাচে শুরু থেকেই ছন্দে ছিল না ফরাসি দল। মাইকেল ওলিসে, ওউসমানে দেম্বেলে এবং দেসিরে দুয়ের মতো আক্রমণভাগের ফুটবলাররা প্রত্যাশিত প্রভাব ফেলতে পারেননি। অন্যদিকে রদ্রি, ফাবিয়ান রুইজ এবং দানি ওলমোর নেতৃত্বে স্পেনের মিডফিল্ড পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে।

ম্যাচ শেষে ESPN-কে দেওয়া সাক্ষাৎকারে এমবাপে বলেন, দলের নেওয়া কৌশল কার্যকর হয়নি। তাঁর কথায়, ‘মিডফিল্ডে আমরা বারবার তিনের বিরুদ্ধে দুই পরিস্থিতিতে পড়েছি। স্পেনের মতো দলের বিরুদ্ধে এই পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। ফাবিয়ান রুইজ এবং রদ্রি অনেক বেশি সময় ও জায়গা পেয়েছে। প্রেসিংয়ের সময় আমাদের সমন্বয়ের অভাব ছিল। আমার মনে হয়, আমাদের ম্যান-টু-ম্যান প্রেস করা উচিত ছিল, তাহলে ওদের আরও বেশি চাপে ফেলা যেত।’

এমবাপের এই মন্তব্যে পরোক্ষভাবে কোচ দিদিয়ের দেশঁর ম্যাচ পরিকল্পনা নিয়েই প্রশ্ন উঠেছে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞদের একাংশ। যদিও তিনি সরাসরি কোচের নাম নেননি, তবে দলের কৌশল নিয়ে অসন্তোষ স্পষ্ট করেছেন।

আরও পড়ুন:  মেসির উপর আস্থা হারাচ্ছেন না স্কালোনি, স্পষ্ট বার্তা: 'ওকে পেনাল্টি মারতে বারণ করতে পারব না

ফরাসি অধিনায়ক আরও বলেন, স্পেন নিজেদের পরিকল্পনা নিখুঁতভাবে বাস্তবায়ন করেছে। ‘ওরা বলের দখল রাখতে এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে অভ্যস্ত। আমাদের পরিকল্পনা ছিল শুরু থেকেই ওদের উপরে চাপ তৈরি করা, যাতে ওরা নিজেদের স্বাভাবিক ফুটবল খেলতে না পারে। কিন্তু আমরা সেটা করতে ব্যর্থ হয়েছি। ম্যাচের নিয়ন্ত্রণ ওদের হাতেই ছিল।’

শুধু মাঝমাঠে নয়, বল পুনরুদ্ধারের পরও ফ্রান্সের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। এমবাপে জানান, বল কেড়ে নেওয়ার পর প্রথম টাচ এবং দ্রুত আক্রমণে ওঠার ক্ষেত্রে দল সফল হয়নি। তাঁর কথায়, ‘বল ফিরে পাওয়ার পর আমাদের প্রথম স্পর্শই ঠিক ছিল না। সেই কারণেই সুযোগ তৈরি করা যায়নি। ফাইনালে ওঠার জন্য যে মানের ফুটবল দরকার, আমরা সেটা দেখাতে পারিনি।’

এই জয়ের ফলে স্পেন বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। ১৯ জুলাই রাতে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনালের বিজয়ীর বিরুদ্ধে বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে নামবে স্প্যানিশরা। অন্যদিকে, টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করেও শেষ চারে থেমে যাওয়ার হতাশা নিয়েই দেশে ফিরতে হচ্ছে এমবাপে ও তাঁর সতীর্থদের।

আরও পড়ুন:  লর্ডসে যস্তিকা ভাটিয়ার ঐতিহাসিক সেঞ্চুরি এক হার না-মানা কঠিন লড়াইয়ের গল্প, জয়ের মুখে হরমনপ্রীতরা

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment