---Advertisement---

ইংল্যান্ড ম্যাচের আগে হোটেল বদলাতে বাধ্য নরওয়ে

By Suman Debnath

July 10, 2026 12:05 PM

ইংল্যান্ড ম্যাচের আগে হোটেল বদলাতে বাধ্য নরওয়ে

---Advertisement---





বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হোটেল বদলাতে বাধ্য হল নরওয়ে। শনিবার শেষ আটের লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্লিং হালান্ডদেরা। তবে, তার আগে ফুটবলারদের অনুশীলন ও বিশ্রামে সমস্যা তৈরি হওয়ায় মায়ামির আগের হোটেল ছেড়ে নতুন ঠিকানায় উঠেছে নরওয়ে শিবির।

জানা গেছে, আগের হোটেল থেকে অনুশীলন মাঠে যাতায়াতে অসুবিধা হচ্ছিল। পাশাপাশি হোটেলের পাশেই একটি বহুতল ভবনের নির্মাণকাজ চলায় সারাক্ষণ শব্দে ফুটবলারদের বিশ্রাম ও ঘুমের সমস্যা হচ্ছিল। পরিস্থিতি বিবেচনা করেই কোয়ার্টার ফাইনালের আগেই তড়িঘড়ি হোটেল পরিবর্তনের সিদ্ধান্ত নেয় নরওয়ে শিবির।

বিষয়টি নিয়ে নরওয়ের অধিনায়ক মার্টিন ওডেগার্ড বলেন, কিছু পরিষেবা আরও ভালো হতে পারত। তবে, নতুন হোটেল নিয়ে তারা যে বেশ সন্তুষ্ট তা জানাতেও ভোলেননি তিনি। ওডেগার্ডের কথায়, নতুন হোটেলে পরিবেশ ও সুযোগ-সুবিধা অনেক উন্নত। একইসঙ্গে তিনি জানান, ইংল্যান্ডের মতো কঠিন ম্যাচের আগে তাঁরা দলের সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে চান।

অন্যদিকে নরওয়ে দলের এক কর্তা বলেন, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হোটেল বদলানো হয়তো সঠিক সিদ্ধান্ত নয়। তবে ফুটবলারদের স্বাচ্ছন্দ্য ও মানসিক প্রস্তুতির কথা ভেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জানান, সাপোর্ট স্টাফদের তৎপরতায় আড়াই ঘণ্টার মধ্যেই পুরো দলকে নতুন হোটেলে স্থানান্তরিত করা গেছে।

ডায়েহলি আরও বলেন, তাঁরা ছয় সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন। সামনে নরওয়ের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। তাই কোনো ঝুঁকি নিতে চায়নি ম্যানেজমেন্ট। জানা গিয়েছে, ফিফাও তাদের এই হোটেল পরিবর্তনের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে।

এদিকে, নরওয়ে শিবিরে একাধিক ফুটবলার অসুস্থ হওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন কোচ স্টালে সলবাকেন। তাঁর দাবি, বিষয়টি অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে। তাঁর মতে, দলের চিকিৎসক ও ফিজিওরা সব পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment