---Advertisement---

ফুটবল মাঠের বাইরে এবার এক নয়া দুনিয়ায় রোনাল্ডো! নতুন কোন ভূমিকায় দেখা যাবে সিআর সেভেন-কে?

By Suman Debnath

July 27, 2026 6:30 PM

ফুটবল মাঠের বাইরে এবার এক নয়া দুনিয়ায় রোনাল্ডো! নতুন কোন ভূমিকায় দেখা যাবে সিআর সেভেন-কে?

---Advertisement---


ফুটবল মাঠে অসংখ্য রেকর্ড গড়ার পর এবার নতুন ইনিংস শুরু করতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগিজ মহাতারকা এবার এক নয়া জগতে পা রাখতে চলেছেন।কোন সেই জগৎ? নতুন ব্রিটিশ ফুটবলভিত্তিক ড্রামা সিরিজ ‘Day 1s’-এ শুধু অভিনয়ই নয়, কার্যনির্বাহী প্রযোজকের ভূমিকাতেও দেখা যাবে তাঁকে। জানা গিয়েছে, সিরিজটির কেন্দ্রবিন্দুতে থাকবেন এক কাল্পনিক ফুটবল এজেন্ট স্ট্যানলি ডালটন, যার চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা ডেমিয়ান লুইস। সিরিজটিতে বিশেষ চরিত্রে থাকবেন রোনাল্ডো নিজেও। এছাড়াও ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরিও এই প্রকল্পের অংশ হতে চলেছেন।

ইতিমধ্যেই সিরিজটির শুটিং শুরু হয়ে গিয়েছে। ইংল্যান্ডের বারনেট ক্লাবের দ্য হাইভ স্টেডিয়ামে বেশ কিছু দৃশ্যের শুটিং হয়েছে। জানা গিয়েছে, সিরিজটির মূল ভাবনা এসেছে থিয়েরি অঁরির দীর্ঘদিনের এজেন্ট ড্যারেন ডেইনের কাছ থেকে। তিনিও এই সিরিজের কার্যনির্বাহী প্রযোজকদের অন্যতম।

এই সিরিজটি তৈরি করছে ইউআর মার্ভ স্টুডিওজ, যা রোনাল্ডো এবং খ্যাতনামা হলিউড পরিচালক ম্যাথিউ ভনের যৌথ উদ্যোগ। এর আগে চলতি বছরেই দু’জনে এই প্রযোজনা সংস্থা গড়ে তুলেছিলেন। সংস্থা উদ্বোধনের সময় রোনাল্ডো বলেছিলেন, ‘এটা আমার জীবনের এক নতুন অধ্যায়। ফুটবলের বাইরেও নতুন নতুন ক্ষেত্র অন্বেষণ করতে আমি মুখিয়ে আছি’।

‘Day 1s’-এ ডেমিয়ান লুইস ছাড়াও অভিনয় করবেন ব্রিটিশ র‍্যাপার ডেভ এবং নবাগত অভিনেত্রী কার্লোটা বানাত। আন্তর্জাতিক তারকা, ফুটবল কিংবদন্তি এবং নামী নির্মাতাদের উপস্থিতির কারণে ইতিমধ্যেই সিরিজটি নিয়ে বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মের মধ্যে তীব্র আগ্রহ তৈরি হয়েছে। একাধিক সংস্থার মধ্যে সম্প্রচার স্বত্ব নিয়ে প্রতিযোগিতা শুরু হতে পারে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে খেলছেন ৪১ বছর বয়সি রোনাল্ডো। তাঁর বর্তমান চুক্তি ২০২৭ সাল পর্যন্ত। তবে এই নতুন প্রকল্প অনেকেরই ধারণা, ফুটবল থেকে অবসরের পর বিনোদন জগতেও বড় ভূমিকা নিতে প্রস্তুতি শুরু করে দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। উল্লেখযোগ্য বিষয়, বিজ্ঞাপন ও ভিডিও গেমের বাইরে পূর্ণাঙ্গ টেলিভিশন সিরিজে এটিই হতে চলেছে রোনাল্ডোর প্রথম অভিনয়ের অভিজ্ঞতা।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment