---Advertisement---

‘ইঁদুরদৌড়ে থাকব না’, সূর্যবংশীর জন্য বাদ পড়ার পর বিস্ফোরক সঞ্জু স্যামসন! নির্বাচকদের উদ্দেশে কড়া বার্তা

By Suman Debnath

July 27, 2026 7:20 PM

‘ইঁদুরদৌড়ে থাকব না’, সূর্যবংশীর জন্য বাদ পড়ার পর বিস্ফোরক সঞ্জু স্যামসন! নির্বাচকদের উদ্দেশে কড়া বার্তা

---Advertisement---


ভারতীয় দলে বারবার সুযোগ হারানোর হতাশা আর লুকিয়ে রাখলেন না সঞ্জু স্যামসন (Sanju Samson)। সাম্প্রতিক সিরিজে দল থেকে বাদ পড়ার পর প্রথমবার মুখ খুলে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার। তাঁর স্পষ্ট বার্তা, ভারতীয় ক্রিকেটে চলা ‘ইঁদুরদৌড়’-এর অংশ তিনি আর হতে চান না। নিজের ক্রিকেট কেরিয়ারের সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন, অন্য কারও নির্দেশ মেনে নয়।

সম্প্রচারকারী সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জু বলেন, “আমাদের দেশের ক্রিকেটে সব সময় একটা ইঁদুরদৌড় চলে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই আমি ঠিক করেছিলাম, এই দৌড়ে আমি আর থাকব না।”

তিনি আরও বলেন, “ঈশ্বরের আশীর্বাদে অনেক কিছু পেয়েছি। এখন আমার বয়স ৩১। সামনে যতদিন খেলব, নিজের মতো করেই খেলব। কেউ আমাকে বলে দিতে পারবে না কীভাবে ব্যাট করতে হবে। সঞ্জুর সিদ্ধান্ত সঞ্জুই নেবে।”

সম্প্রতি আয়ারল্যান্ড (Ireland) সফরে সব ম্যাচ খেললেও ইংল্যান্ড (England) সিরিজে মাত্র দুটি ম্যাচে সুযোগ পান সঞ্জু। এরপর জিম্বাবোয়ে (Zimbabwe) সফরের দল থেকে তাঁকে বাদ দেওয়া হয়। তাঁর জায়গায় সুযোগ পান তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। এই সিদ্ধান্তের পর থেকেই ক্রিকেটমহলে নানা আলোচনা শুরু হয়।

তবে নিজের বক্তব্যে সঞ্জু স্পষ্ট করেছেন, তিনি ভারতীয় দলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন না। সুযোগ পেলে দেশের হয়ে খেলতে তিনি সবসময় প্রস্তুত। তবে সেটাও নিজের স্বাভাবিক খেলায়। তাঁর কথায়, “আমি সুযোগ পেলে খেলব, উপভোগ করব, দলের জন্য নিজের সেরাটা দেব। কিন্তু সবটাই নিজের মতো করে। যদি সুযোগ পাই, অবশ্যই খেলব। আমার প্রাপ্য কেউ কেড়ে নিতে পারবে না।”

সঞ্জুর বক্তব্যে উঠে এসেছে অতীতের হতাশার কথাও। তিনি জানান, এক সময় মনে করেছিলেন ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও হয়তো সুযোগ পাবেন না। পরে সুযোগ পেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের জয়ে অবদান রাখলেও পরবর্তী সিরিজে আবার বাদ পড়তে হয়েছে তাঁকে। সেই অভিমানই তাঁর বক্তব্যে প্রতিফলিত হয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকদের একাংশ।

সাক্ষাৎকারে বিরাট কোহলি (Virat Kohli)-র প্রসঙ্গও তুলে ধরেন সঞ্জু। তিনি জানান, নিজের ক্রিকেটজীবনে বিরাটের পরামর্শ তাঁর উপর গভীর প্রভাব ফেলেছিল। সঞ্জুর কথায়, “ভারতীয় দলের এক শিবিরে আমরা একসঙ্গে জিম করছিলাম। আমি বিরাটভাইকে জিজ্ঞেস করেছিলাম, কীভাবে আরও উন্নতি করতে পারি। ও খুব স্পষ্টভাবে বলেছিল কী খেতে হবে, কী এড়িয়ে চলতে হবে, শরীরের যত্ন কীভাবে নিতে হবে। বলেছিল, এগুলো মেনে চললে আরও ১০ বছর ভালো খেলতে পারব। আমি প্রায় দেড় বছর সেই নিয়ম মেনেছিলাম, পরে আর ধরে রাখতে পারিনি।”

ভারতীয় দলে নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। সঞ্জু স্যামসনের সাম্প্রতিক মন্তব্য সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল। এখন দেখার, ভবিষ্যতের সিরিজগুলিতে নির্বাচকদের পরিকল্পনায় তাঁর জন্য আবার জায়গা হয় কি না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে



Google News







এবং Google Discover



Google Discover



-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment