---Advertisement---

রোহিতের সঙ্গে ওপেন করানো হোক বৈভবকে! অজিত আগরকরের নির্বাচক কমিটিকে এমনই পরামর্শ

By Suman Debnath

July 27, 2026 3:35 PM

রোহিতের সঙ্গে ওপেন করানো হোক বৈভবকে! অজিত আগরকরের নির্বাচক কমিটিকে এমনই পরামর্শ

---Advertisement---


জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজে দুরন্ত পারফরম্যান্সের পর এবার বৈভব সূর্যবংশীকে একদিনের ক্রিকেটেও সুযোগ দেওয়ার দাবি জোরালো হচ্ছে। ভারতের এক প্রাক্তন তারকার মতে, আর অপেক্ষা না করে ১৫ বছরের এই বিস্ময় বালককে ওয়ানডে দলে নেওয়া উচিত। শুধু তাই নয়, রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়েও নামানো উচিত তাঁকে।

জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে ১৫১ রান করে সিরিজসেরার পুরস্কার জেতেন বৈভব। তাঁর ধারাবাহিক পারফরম্যান্সের পরই বিভিন্ন মহল থেকে এই দাবি উঠতে শুরু করেছে। যাঁরা বৈভবকে ওয়ান ডে ক্রিকেটেও খেলানোর দাবি তুলছেন, তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন উইকেটকিপার ও ব্যাটসম্যান পারুখ ইঞ্জিনিয়ারও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইঞ্জিনিয়ার বলেন, ‘আমার মনে হয়, এটাই বৈভবকে ভারতের ওয়ানডে দলে নেওয়ার সঠিক সময়। আমি বুঝি না, টি-২০ আর ওয়ানডে নিয়ে এত পার্থক্য কেন করা হয়। আমার কাছে হাফ-ভলি মানে হাফ-ভলিই। ও রান করছে, আত্মবিশ্বাসে ভরপুর। তাই ওপেন করার সুযোগ দেওয়া উচিত বৈভবকে’।

আরও পড়ুন:  বেলজিয়ামের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচের আগে মিশর কোচ হোসাম হাসান দলের তারকাদের হাইলাইট করেছেন

তিনি আরও বলেন, ‘আমি চাই রোহিত শর্মার সঙ্গে বৈভব ওপেন করুক। আর শুভমন গিলকে চার নম্বরে ব্যাট করতে পাঠানো যেতে পারে। ও (গিল) যে কোনও জায়গায় ব্যাট করতে পারে’।

ইঞ্জিনিয়ারের মতে, বৈভবের সবচেয়ে বড় শক্তি তার নির্ভীক মানসিকতা। বয়স মাত্র ১৫ হলেও আন্তর্জাতিক মঞ্চে কোনও চাপ না নিয়ে যেভাবে ব্যাট করছে, তা ভারতীয় ক্রিকেটের জন্য অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত। তিনি বলেন, ‘ছেলেটার একেবারেই ভয়-ডর নেই। ও স্বাভাবিক খেলাটাই খেলছে এবং সেটাই ওর সবচেয়ে বড় সম্পদ’।

তবে বৈভবকে নিয়ে উচ্ছ্বাসের মাঝেও যশস্বী জয়সওয়ালের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। বর্তমানে ভারতের সীমিত ওভারের দলে ওপেনার হিসেবে রোহিত শর্মা, শুভমন গিল এবং যশস্বী—তিনজনই রয়েছেন। তার মধ্যে বৈভবকে জায়গা করে দিতে গেলে নির্বাচকদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে বলেই মনে করছেন ক্রিকেট মহলের একাংশ।

আরও পড়ুন:  ‘আলোচনা না হলে মজা কোথায়!’ অবসর জল্পায় প্রথম মুখ খুললেন রোহিত, আপাতত অবসর নয়

উল্লেখ্য, জিম্বাবোয়ে সফরে বৈভব সূর্যবংশী দুটি হাফ সেঞ্চুরি-সহ ১৫১ রান করেন এবং সিরিজসেরার পুরস্কার জেতেন। তার আগেই আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে ভারতের টি-২০ দলে সুযোগ পেয়েছিলেন তিনি। এখন প্রশ্ন একটাই—প্রধান নির্বাচক অজিত আগরকর কি প্রাক্তন ভারতীয় তারকার পরামর্শ মেনে খুব শিগগিরই বৈভবকে ওয়ানডে দলে সুযোগ দেবেন? সেই উত্তর সময়ই দেবে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment