---Advertisement---

লিগের প্রথম ম্যাচে সহজ জয় মহমেডানের

By Suman Debnath

July 14, 2026 8:30 PM

লিগের প্রথম ম্যাচে সহজ জয় মহমেডানের

---Advertisement---





কলকাতা লিগের প্রথম ম্যাচে জয় দিয়েই নিজেদের অভিযান শুরু করলো মহমেডান স্পোর্টিং। মঙ্গলবার ঘরের মাঠে রেনবো অ্যাথলেটিক ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে দিলো সাদা-কালো ব্রিগেড। এদিন অবশ্য ম্যাচের শুরুটা খুব একটা ভালো হয়নি মেহেরাজউদ্দিন ওয়াডুর দলের জন্য। ম্যাচের ৩৬ মিনিট নাগাদ গোল রেনবোকে এগিয়ে দেন জোজো জাইহমিংথাঙ্গা। চেষ্টা করেও প্রথমার্ধে সেই গোলশোধ করতে পারেনি মহমেডান খেলোয়াড়রা।

তবে, দ্বিতীয়ার্ধে বদলে গেল সেই ছবি। ফারদিন আলি মোল্লা, ইসরাফিল দেওয়ানদের দাপটে ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে মেহেরাজের দল। খেলার এই অর্ধে ৬৯ মিনিটে মহমেডানকে এগিয়ে দেন জুয়েল আহমেদ। এইসময়, রীতিমতো প্রতিপক্ষকে চেপে ধরে সাদা-কালো ফুটবলাররা। ৭৫ মিনিট নাগাদ দলকে এগিয়ে দেন ফারদিন আলি মোল্লা। আর খেলার একেবারে শেষলগ্নে (৯০ মিনিট) তৃতীয় গোল করে জয় নিশ্চিন্ত করেন ইসরাফিল দেওয়ান। দীর্ঘদিন বাদে জয় পাওয়ার আনন্দে ম্যাচে শেষে উৎল্লাসে মেতে ওঠেন সাদা-কালো সমর্থকরা।

আরও পড়ুন:  শচীন তেন্ডুলকর, জয় শাহদের সামনে লর্ডসে ঐতিহাসিক টেস্ট জয় হরমনপ্রীতদের

এদিন, মহমেডানের ম্যাচ দেখতে মাঠে উপস্থিত হয়েছিলেন ক্রীড়ামন্ত্রী ডা: ইন্দ্রনীল খাঁ। ম্যাচ শুরু হওয়ার আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন তিনি।

 

চলতি বছর ময়দানে ফিরেছে কলকাতা লিগ। ইস্টবেঙ্গল-মোহনবাগানের পর মহামেডানও মঙ্গলবার ঘরের মাঠেই নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল। এদিনও মাঠে এসেছিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। প্রতিপক্ষ রেনবো ম্যাচের শুরুর দিকে বেশ চাপেই ফেলে দেয় মহামেডানকে। এমনকী প্রথমে গোল করে এগিয়েও যায় তাঁরা। প্রথমার্ধের শেষ পর্যন্ত রেনবো এগিয়েই ছিল। জোজোর একমাত্র গোলে এগিয়ে যায় রেনবো। প্রথমার্ধে অধিকাংশ সময়ই মহামেডানকে বেশ চাপেও মনে হয়েছে।

কিন্তু দ্বিতীয়ার্ধে অন্য এক মহামেডানকে দেখা যায়। একের পর এক আক্রমণে রেনবোর রক্ষণকে চূর্ণবিচূর্ণ করে দেন সাদা-কালো ফুটবলাররা। একের পর এক গোল জুয়েল, ফারদিন এবং ইসরাফিলের। শেষ পর্যন্ত ৩-১ গোলে জিতল সাদা-কালো ব্রিগেড। এই জয়ের ফলে গ্রুপ বি-তে শীর্ষ স্থানে চলে এলেন ইসরাফিলরা।

আরও পড়ুন:  রো-কো ফিরতেই চাঙ্গা ভারত, প্রথম ওয়ানডে-তে চাপ সামলাল রুট-ডসন জুটি

এমনিতে মহামেডান স্পোর্টিং ক্লাবে মাঠের বাইরে একের পর এক বদল আসছে। দলে স্পনসরের অভাব। গত মরশুমের ফুটবলারদের বেতন দেওয়া যায়নি। এখনও ফুটবলার সই করানোতে নিষেধাজ্ঞা জারি রয়েছে। আগামী মরশুমে ক্লাব আইএসএলে খেলবে না আই লিগে সেটাও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে ক্লাবের সভাপতি পদে এসেছেন নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। তারপর একটু একটু করে ক্লাবের হাল ফিরছে। অন্তত কলকাতা লিগের ম্যাচের ফল সেদিকেই ইঙ্গিত করছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment