---Advertisement---

ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচের আগে কেন দোটানায় লাল-হলুদের হেডস্যার হাবাস? আজ প্রথম এগারোয় কারা?

By Suman Debnath

August 7, 2026 11:00 AM

ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচের আগে কেন দোটানায় লাল-হলুদের হেডস্যার হাবাস? আজ প্রথম এগারোয় কারা?

---Advertisement---


ডুরান্ড কাপের ( Durand Cup )গ্রুপ পর্বের শেষ ম্যাচ তাদের কাছে ‘ডু অর ডাই’ পরীক্ষা। এই ম্যাচে কি উইনিং কম্বিনেশন বজায় রাখবেন ইস্টবেঙ্গলের (East Bengal)  কোচ আন্তোনিও লোপেজ হাবাস (Antonio López Habas)? আবার এই ম্যাচ ১২ তারিখের এএফসি  (AFC) চ্যাম্পিয়ন্স লিগ ২-এর প্রাথমিক পর্বের ম্যাচের আগেও শেষ মহড়া। নতুন কম্বিনেশন খেলিয়ে দেখে নেওয়ার চেষ্টা করবেন? ধন্দে পড়েছেন ইস্টবেঙ্গলের (East Bengal)  স্প্যানিশ কোচ।

যে দল নিয়ে তারা সিআইএসএফ (CISF) প্রোটেক্টর্সকে ৮-০-য় হারিয়েছিল, একদিকে যেমন সেই দল ভাঙতে চান না হাবাস। তেমনই আসন্ন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে যে দল খেলানোর পরিকল্পনা আছে তাঁর, সেই দলকেও ম্যাচে নামিয়ে দেখে নিতে হবে তাঁকে। শেষ পর্যন্ত কয়েকজন নতুন খেলোয়াড়কে মাঠে নামিয়ে পরখ করে নিতে পারেন তিনি। অবশ্যই যদি ম্যাচের পরিস্থিতি সুবিধাজনক জায়গায় থাকে। তবে প্রথম একাদশই ভেঙে দেবেন কি না, সেটা একটা বড় প্রশ্ন।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মোহনবাগান এসজি (Mohan Bagun) -র কাছে হারার পর দ্বিতীয় ম্যাচে লাল-হলুদ শিবির ঘুরে দাঁড়ায় সিআইএসএফ (CISF) দলের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে আট গোলে জেতে হাবাস বাহিনী। আজও যুবভারতী ক্রীড়াঙ্গনে বড় ব্যবধানেই জিততে চায় গতবারের আইএসএল (ISL) চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড, যাদের সম্প্রতি ৮-০-র ব্যবধানেই হারিয়েছে মোহনবাগান এসজি।

আরও পড়ুন: ‘প্রথম বল থেকেই সব প্রশ্নের উত্তর তৈরি রাখতে হবে’, শ্রীলঙ্কা সফরের আগে গম্ভীরের কড়া বার্তা ভারতীয় দলকে

যেহেতু গ্রুপ পর্ব থেকে গ্রুপসেরা দল সরাসরি নক আউট পর্বে চলে যাবে এবং ছটি গ্রুপের দ্বিতীয় স্থানাধিকারী দলগুলির মধ্যে সেরা দু’টিও পৌঁছবে সেখানে, তাই এই ম্যাচে ইস্টবেঙ্গলের (East Bengal) জয় ছাড়া কোনো রাস্তা নেই। বড় ব্যবধানে জিততে পারলে নক আউটে ওঠার সম্ভাবনা আরও বাড়বে।

আরও পড়ুন:  হ্যাটট্রিক করে নায়ক বিষ্ণু, দুরন্ত জয় ইস্টবেঙ্গলের

এর মধ্যেই আবার ঢুকে পড়েছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের ভাবনা, যেখানে প্রতিপক্ষ শক্তিশালী কুয়েতের আল আরাবি। টানা চারবার কুয়েতের লিগে চ্যাম্পিয়ন হয়ে নজির গড়া এই দলের এখন সময় ভালো যাচ্ছে না। ২০২০-২১-এর পর থেকে আর লিগ জিততে পারেনি তারা। তবু ইস্টবেঙ্গলের (East Bengal) পক্ষে যে সহজ প্রতিপক্ষ নয় তারা, তা বলাই যায়। তাই প্রস্তুতিটাও পুরোপুরি সেরে রাখতে চান হাবাস। সেই প্রস্তুতিরই অঙ্গ শুক্রবারের এই ম্যাচ।

সিআইএসএফ (CISF)-এর বিরুদ্ধে মহম্মদ রশিদ এবং দানি রামিরেজ শুরু থেকেই মাঠে ছিলেন৷ শুক্রবারও হয়তো এই দু’জন শুরু করবেন। নয়া স্প্যানিশ ডিফেন্ডার নাচো মনসালভেও চোট সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন৷ ম্যাচের আগে দু’দিন অনুশীলনও করেছেন৷ আঠারো জনের স্কোয়াডে তাঁকে রাখা হতে পারে। গত ম্যাচে অল্প সময়ের জন্য মাঠে নেমেছিলেন আতলেতিকো মাদ্রিদ অ্যাকাডেমি থেকে উঠে আসা এই ফুটবলার৷ শুক্রবার হয়তো আরো বেশিক্ষণ মাঠে থাকবেন তিনি৷ তবে প্রথম একাদশে হাবাস তাঁকে রাখতে পারেন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের কথা ভেবে।

আরও পড়ুন: বাইচুংয়ের তীব্র বিরোধিতার পর ব্রাজিল-ম্যাচের সঙ্গে ফিফা আসিয়ান কাপেও দল নামানোর সিদ্ধান্ত ফেডারেশনের

সদ্য অনুশীলনে যোগ দিয়েছেন অজি অ্যাটাকিং মিডফিল্ডার ক্রিস ইকোনোমিডিস। তবে সদ্য এসেছেন বলে তাঁকে প্রথম এগারোয় রাখা হবে, এমন সম্ভাবনা কম। ম্যাচে দল ভালো জায়গায় থাকলে কিছুটা সময়ের জন্য তাঁকে দেখে নেওয়ার চেষ্টা হয়তো করবেন হাবাস। ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দিয়েছেন নবাগত আসিফ খান ৷ একমাত্র দানিশ ফারুখ ছাড়া পুরো দলই অনুশীলন করছে৷ আর নাইজেরিয়ার স্ট্রাইকার এনসুঙ্গুসি এফিয়ং দেশেই আটকে রয়েছেন ভিসার জালে। ভিসা না পেলে তিনি ভারতে আসতে পারছেন না। ফলে তিনি আপাতত হাবাসের চ্যাম্পিয়ন্স লিগ পরিকল্পনাতেও নেই।

আরও পড়ুন:  লর্ডসেই হয়তো ভারতের জার্সিতে শেষ ম্যাচ রোহিত শর্মার

ডুরান্ড কাপে দলের দু’ম্যাচের সামগ্রিক পারফরম্যান্সে হাবাস (Antonio López Habas) খুশি বলে জানিয়েছেন৷ প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড দ্বিতীয় ম্যাচে মোহনবাগান (Mohan Bagun) সুপার জায়ান্টের বিরুদ্ধে আট গোল হজম করলেও তাদের হালকাভাবে নিতে রাজি নন স্প্যানিশ কোচ৷ আই লিগ দ্বিতীয় ডিভিশনের দলটির খেলায় বাঁধন রয়েছে বলে মত তাঁর৷ তাই শুরু থেকেই আক্রমণের রাস্তায় হাঁটতে চান তিনি৷

শুক্রবারের ম্যাচে তাই আক্রমণে জেসিন টিকে-কে রেখে, দুই উইংয়ে বিষ্ণু ও লালরিন্ডিকা, মাঝমাঠে রশিদ, রামিরেজ ও জিকসনকে রেখে স্টপার হিসেবে আনোয়ার ও নাচোকে দিয়ে শুরু করাতে পারেন হাবাস, দুই সাইড ব্যাক হিসেবে রাখতে পারেন সন্দীপ মান্ডি ও হার্দিক ভাটকে।

দেখুন: সৃজিতের সুরে নয়া চমক, নতুন ছবির প্লেব্যাকে অনির্বাণ

বরাবরের মতো দলে রক্ষণ ও আক্রমণের মধ্যে বোঝাপড়া নিখুঁত রাখতে চান তিনি৷ তাই জয় যেমন প্রাধান্য পাবে, তেমনই দাপুটে ফুটবল খেলে গোলের ব্যবধানও বাড়িয়ে নেওয়া এবং এএফসি ম্যাচের ভালো প্রস্তুতি সারাই লাল-হলুদ বাহিনীর লক্ষ্য এই ম্যাচে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment