বরাক তরঙ্গ, ২১ জুলাই : দীর্ঘদিনের অব্যবস্থাপনার জেরে খোয়াই–আগরতলা ভায়া সুবলসিং ২০৮ নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থা ফের প্রকাশ্যে এল। মঙ্গলবার সুবলসিং পাহাড় এলাকায় কাদায় আটকে পড়ে রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়ের গাড়ি। শেষ পর্যন্ত তাঁর দেহরক্ষীদের চেষ্টায় গাড়িটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবল কাদা ও চলাচলের অনুপযোগী রাস্তার কারণে প্রায় দুই ঘণ্টা ধরে ওই সড়কে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ে। ফলে শতাধিক ছোট-বড় যানবাহন দীর্ঘক্ষণ আটকে থাকে। অফিসগামী যাত্রীসহ হাজারো মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েন।
একই যানজটে আটকে পড়ে মন্ত্রী টিঙ্কু রায়ের গাড়িও। ঘটনায় জাতীয় সড়কের রক্ষণাবেক্ষণ ও সংস্কার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ও ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Leave a Comment