---Advertisement---

পুলিশের গায়ে হাত, উত্তপ্ত ভাঙড়

By Suman Debnath

July 21, 2026 9:20 PM

পুলিশের গায়ে হাত, উত্তপ্ত ভাঙড়

---Advertisement---


রাস্তায় নির্মাণ সামগ্রী রাখতে বারণ করেছিলেন এক পুলিশ কর্মী। সেই কারণেই তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কেন ভাঙড়ে বারবার পুলিশের উপর হামলার ঘটনা ঘটছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রসঙ্গত, পুলিশের উপর আক্রমণের ঘটনায় ফের কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রাজ্যে তৃণমূল আমলে বিভিন্ন জায়গায় পুলিশের উপর হামলার একাধিক ঘটনা সামনে এসেছে। কোথাও কোথাও দুষ্কৃতীদের হামলা থেকে বাঁচতে পুলিশকে থানার ভিতরে আশ্রয় নিতেও দেখা গিয়েছিল। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়েও একাধিকবার পুলিশ আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছিল। রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, পুলিশের উপর হামলা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং দুষ্কৃতীদের কোনওভাবেই রেয়াত করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশও কঠোর পদক্ষেপ করছে।

আরও পড়ুন:  এক প্রতীক, দুই তৃণমূল, তিন সভা! ঋতব্রত শিবির ঘুরে মমতার সভায় কর্মীদের একাংশ

এই পরিস্থিতির মধ্যেই ফের ভাঙড়ে পুলিশের উপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পোলেরহাট এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে ওই এলাকায় রাস্তার উপর নির্মাণ সামগ্রী ফেলা হচ্ছিল। সেই সময় কর্তব্যরত এক পুলিশ কর্মী তা করতে বারণ করেন। অভিযোগ, এরপরই তাঁর উপর চড়াও হয় কয়েকজন। ওই পুলিশ কর্মীকে বেধড়ক মারধর করা হয় এবং তাঁর উর্দিও ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ।

পরে আহত পুলিশ কর্মীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, জুন মাসেও ভাঙড়ে অবৈধ নির্মাণ বন্ধ করতে গিয়ে পুলিশের উপর হামলার অভিযোগ উঠেছিল। সেই সময় কলকাতা পুলিশের এক কর্মীকে ঘিরে ধরে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁর পোশাকও ছিঁড়ে দেওয়া হয়েছিল বলে জানা যায়।

আরও পড়ুন:  কলকাতায় টানা বৃষ্টি, দক্ষিণের ছয় জেলা ভারী বৃষ্টির সতর্কতা

 

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment