---Advertisement---

কচুদরমে হেরোইন উদ্ধার; গ্রেপ্তার ১

By Suman Debnath

July 21, 2026 9:15 PM

কচুদরমে হেরোইন উদ্ধার; গ্রেপ্তার ১

---Advertisement---


রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ জুলাই :
মাদক পাচারের বিরুদ্ধে চলমান অভিযানে আরও একটি সাফল্য পেল কাছাড় পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জেলার কচুদরম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ১০টি সাবানের কৌটায় লুকিয়ে রাখা মোট ১১৯.১১ গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে। এছাড়াও একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজ্যজুড়ে চলমান ‘ওয়ার অন ড্রাগস’ অভিযানের অংশ হিসেবেই এই তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্য আইনানুগভাবে বাজেয়াপ্ত করা হয়েছে এবং ধৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। মাদকের উৎস, সরবরাহ চক্র এবং সম্ভাব্য গন্তব্য চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুন:  বিদ্যুৎ সমস্যা ও স্মার্ট মিটার ইস্যুতে সরব কনজুমার্স অ্যাসোসিয়েশন

কাছাড় পুলিশ জানিয়েছে, মাদক পাচার ও অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও একইভাবে জোরদার থাকবে। মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে বলেও জানানো হয়েছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment