---Advertisement---

বিজেপিতে যোগদানের পর প্রথমবার শিলচরে সুস্মিতা দেব, বিজেপি কার্যালয়ে সংবর্ধনা

By Suman Debnath

July 18, 2026 6:45 PM

বিজেপিতে যোগদানের পর প্রথমবার শিলচরে সুস্মিতা দেব, বিজেপি কার্যালয়ে সংবর্ধনা

---Advertisement---


রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ জুলাই :
তৃণমূল কংগ্রেস ত্যাগ করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগদানের পর পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথমবার নিজের গৃহশহর শিলচরে পৌঁছালেন সুস্মিতা দেব। শনিবার সকালে শহরে পৌঁছাতেই বিজেপির জেলা কার্যালয়ে তাঁকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন দলের জেলা ও রাজ্যস্তরের একাধিক নেতা-কর্মী। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুস্মিতা দেব বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, তৃণমূল কংগ্রেস ছাড়ার সময় তাঁর কোনও ব্যক্তিগত শর্ত বা প্রত্যাশা ছিল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর প্রতি আস্থা রেখে তাঁকে রাজ্যসভার সদস্য হওয়ার সুযোগ দিয়েছেন, যা তাঁর কাছে অত্যন্ত গর্ব ও সৌভাগ্যের বিষয়।
তিনি বলেন, দলের দেওয়া দায়িত্ব ও বিশ্বাসের মর্যাদা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সুস্মিতা দেব জানান, তাঁর দায়িত্ব কেবল পশ্চিমবঙ্গেই সীমাবদ্ধ থাকবে না। অসম, বিশেষ করে বরাক উপত্যকার উন্নয়ন, মানুষের স্বার্থরক্ষা এবং বিভিন্ন জনমুখী ইস্যু নিয়েও তিনি সক্রিয়ভাবে কাজ করবেন। পাশাপাশি বরাকবাসীর পাশে থাকার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন:  ধলাইয়ে ভুয়ো চিকিৎসকের প্রতিষ্ঠানে স্বাস্থ্য দফতরের অভিযান

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, দলের বিশ্বাস এবং সাধারণ মানুষের আস্থাই তাঁর আগামী দিনের কাজের প্রধান শক্তি। জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাজ্যসভার সাংসদ হিসেবে নিজের দায়িত্ব পালন করবেন বলেও তিনি আশ্বাস দেন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment