---Advertisement---

‘চোখে চোখ রেখে লড়তে হবে’, শুভেন্দুর আক্রমণের জবাবে চুপ নয়, বিধায়কদের কড়া নির্দেশ মমতার

By Suman Debnath

July 23, 2026 11:10 PM

‘চোখে চোখ রেখে লড়তে হবে’, শুভেন্দুর আক্রমণের জবাবে চুপ নয়, বিধায়কদের কড়া নির্দেশ মমতার

---Advertisement---

শুভেন্দুর আক্রমণের জবাবে নীরব নয়, সরাসরি লড়াইয়ের নির্দেশ মমতার। বৃহস্পতিবার কালীঘাটের বৈঠকে বিধায়কদের স্পষ্ট বার্তা— “চোখে চোখ রেখে জবাব দিতে হবে।” শনিবার ক্যাগ রিপোর্ট পেশের দিনই পরীক্ষা।

কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র টানা আক্রমণের মুখে এ বার আর নীরব নয়, সরাসরি লড়াইয়ের পথে হাঁটতে চাইছে কালীঘাট তৃণমূল (Kali Ghat Trinamool)। বৃহস্পতিবার বিকেলে কালীঘাটের বাসভবনে দলীয় বিধায়কদের ডেকে পাঠিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পষ্ট নির্দেশ দিলেন— সংখ্যায় কম হলেও বিধানসভায় চোখে চোখ রেখে বর্তমান মুখ্যমন্ত্রীর প্রতিটি আক্রমণের কড়া জবাব দিতে হবে। বুধবার বিধানসভায় শুভেন্দুর ভাষণে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) কড়া আক্রমণের সময় নীরব থাকায় ক্ষুব্ধ হয়েছিলেন তিনি বলেই সূত্রের খবর।

বৈঠকে হাজির এক বিধায়ক জানিয়েছেন, ‘দিদি’-র দেওয়া নির্দেশ প্রসঙ্গে সংবাদমাধ্যমে মুখ খুলতে নিষেধ করা হয়েছে। তবে সূত্র বলছে, মমতা সাফ জানিয়ে দিয়েছেন, “বুধবার মুখ্যমন্ত্রী যে ভাষায় আক্রমণ করেছেন, তা কিছুতেই মেনে নেওয়া যায় না। সংখ্যায় কম মানে এই নয় যে চুপ করে থাকতে হবে।” বৈঠকে বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhandeb Chattopadhyay), আলিফা আহমেদ (Alifa Ahmed), কুণাল ঘোষ (Kunal Ghosh), আব্দুল রহিম বক্সী (Abdul Rahim Boxi)-সহ প্রায় ১২-১৫ জন বিধায়ক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:  ২১ জুলাই কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশ, শুভেন্দুর বিস্ফোরক দাবি—‘মমতার সাক্ষ্যই নেওয়া হয়নি, গুলির নির্দেশ মণীশ গুপ্তের’

প্রসঙ্গত, বুধবার স্বরাষ্ট্র দফতরের বাজেটের জবাবি ভাষণে শুভেন্দু সরাসরি মমতা ও অভিষেককে নিশানা করে বলেছিলেন, “ভাইপোপন্থী তৃণমূলের নাম ও নিশান পশ্চিমবঙ্গে থাকবে না। এটা আমার দায়িত্ব।” এর আগে মঙ্গলবার ২১ জুলাইয়ের সভামঞ্চ থেকে অভিষেক বলেছিলেন, “বাংলা থেকে বিজেপিকে উৎখাত করব। ২০৩১ সালে সব হিসাব বুঝে নেওয়া হবে।” সেই মন্তব্যের পাল্টা দিয়ে শুভেন্দু বলেন, “৩১ সালে হিসাব হবে বলছে ভাইপো! আরে তুমি বাইরে থাকলে তবে তো হিসাব!”

শুধু তা-ই নয়, ক্যাগ (CAG)-র রিপোর্ট পেশ নিয়ে শুভেন্দু জানান, আগামী ২৫ জুলাই সেই রিপোর্ট বিধানসভায় পেশ করা হবে এবং দুর্নীতির প্রমাণ মিললে দোষী যেই হোক— মুখ্যমন্ত্রী হোক বা মন্ত্রী— এফআইআর-এর জন্য রাজ্যপালের কাছে আবেদন জানানো হবে। এই আক্রমণের মুখেও বিধানসভায় নীরব ছিলেন কালীঘাটপন্থী বিধায়কেরা, যা জানতে পেরে মমতা যথেষ্ট ক্ষুব্ধ হন।

আরও পড়ুন:  ‘আজ গুজরাটই বাংলায় ৭০০ কোটি টাকা বিনিয়োগ করছে’, আমূল প্রকল্পের শিলান্যাসে বিগত সরকারকে কটাক্ষ শুভেন্দুর

উল্লেখ্য, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে জেতা ৮০ জন তৃণমূল বিধায়কের মধ্যে প্রায় ৬৫ জন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Bandyopadhyay) নেতৃত্বাধীন বিদ্রোহী শিবিরে যোগ দেওয়ায় মমতার পাশে রয়েছেন মাত্র ১২-১৫ জন। এই স্বল্প শক্তি নিয়েই বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দু’দিনে শুভেন্দুর আক্রমণের জবাব দেওয়ার নির্দেশ দিলেন ভবানীপুরের প্রাক্তন বিধায়ক। শনিবার অধিবেশনের শেষ দিন ক্যাগ রিপোর্ট পেশ করতে মুখ্যমন্ত্রী স্বয়ং বিধানসভায় আসবেন, তখন এই ১২-১৫ জন কী ভূমিকা নেন, সেদিকেই নজর সবার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News

এবং Google Discover

Google Discover

-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

---Advertisement---

Suman Debnath

Journalist

Related Stories

রাসবিহারী বসুর ভিটেয় সুলভ শৌচালয়! ‘বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দাও’, দাবি বিজেপি বিধায়কের

রাসবিহারী বসুর ভিটেয় সুলভ শৌচালয়! ‘বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দাও’, দাবি বিজেপি বিধায়কের

‘লাঠিপেটা বন্ধ হোক, মেধার পুরস্কার চাই’! নিট-বিক্ষোভে সরব সচিন-শুভমন-ধাওয়ানেরা, মুখ খুললেন বিন্দ্রাও

‘লাঠিপেটা বন্ধ হোক, মেধার পুরস্কার চাই’! নিট-বিক্ষোভে সরব সচিন-শুভমন-ধাওয়ানেরা, মুখ খুললেন বিন্দ্রাও

আত্মঘাতী পড়ুয়াদের স্মরণে গাঁধী স্মৃতিতে রাহুলেরা, বাসের সামনেই ব্যারিকেড দিয়ে ‘তৎপর’ দিল্লি পুলিশ

আত্মঘাতী পড়ুয়াদের স্মরণে গাঁধী স্মৃতিতে রাহুলেরা, বাসের সামনেই ব্যারিকেড দিয়ে ‘তৎপর’ দিল্লি পুলিশ

১ অগাস্ট থেকেই মাসে ১,৫০০ টাকা! বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা নিয়ে বড় আপডেট, নতুন আবেদন করবেন কীভাবে?

১ অগাস্ট থেকেই মাসে ১,৫০০ টাকা! বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা নিয়ে বড় আপডেট, নতুন আবেদন করবেন কীভাবে?

‘বিশুদ্ধ’ পেট্রোলে আর ফেরা নয়! E20 জ্বালানি নিয়েই এগোবে দেশ, সংসদে কেন্দ্রের বড় ঘোষণা

‘বিশুদ্ধ’ পেট্রোলে আর ফেরা নয়! E20 জ্বালানি নিয়েই এগোবে দেশ, সংসদে কেন্দ্রের বড় ঘোষণা

‘চোখে চোখ রেখে লড়তে হবে’, শুভেন্দুর আক্রমণের জবাবে চুপ নয়, বিধায়কদের কড়া নির্দেশ মমতার

‘চোখে চোখ রেখে লড়তে হবে’, শুভেন্দুর আক্রমণের জবাবে চুপ নয়, বিধায়কদের কড়া নির্দেশ মমতার

No comments to show.

Leave a Comment